সর্বশেষ আপডেট : ৬ ঘন্টা আগে
শুক্রবার, ৬ ফেব্রুয়ারী ২০২৬ খ্রীষ্টাব্দ | ২৪ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ |

DAILYSYLHET

ইমাম-মুয়াজ্জিনদের হাদিয়া বৃদ্ধি ও তাদের মর্যাদা নিশ্চিত করা হবে: খন্দকার মুক্তাদির

সিলেট-১ আসনে বিএনপি মনোনীত প্রার্থী ও বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা খন্দকার আব্দুল মুক্তাদির বলেছেন, ‘সমাজ গঠনে ইমাম ও মুয়াজ্জিনদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাঁরা শুধু নামাজের ইমামতি করেন না, বরং সমাজে নৈতিকতা, শৃঙ্খলা ও মানবিক মূল্যবোধ প্রতিষ্ঠায় অগ্রণী ভূমিকা রাখেন। কিন্তু দীর্ঘদিন ধরে ইমাম ও মুয়াজ্জিনরা নানা অবহেলা ও অনিশ্চয়তার মধ্যে জীবনযাপন করছেন, যা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। তাদের দীর্ঘদিনের দাবি হচ্ছে হাদিয়া বৃদ্ধি করা। ইনশা আল্লাহ, বিএনপি সরকার গঠন করলে ইমাম-মুয়াজ্জিনগণের হাদিয়া বৃদ্ধির বিষয়ে বাস্তবসম্মত পদক্ষেপ গ্রহণ করা হবে। তাদের সম্মান ও মর্যাদা নিশ্চিত করতে উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করা হবে।’

আজ শুক্রবার (৬ ফেব্রুয়ারি) সকাল ১১টায় সিলেট নগরীর মিরাপাড়ায় এবং পরে সোবাহানীঘাট এলাকায় হাজী নবাব আলী জামে মসজিদে জুম’আর নামাজ পরবর্তী গণসংযোগে এসব কথা বলেন তিনি। এদিকে, খন্দকার মুক্তাদিরের সমর্থনে শুক্রবার সকালে সাইকেল র‌্যালি অনুষ্ঠিত হয়েছে।

গণসংযোগে খন্দকার মুক্তাদির আরও বলেন, ‘ইমাম ও মুয়াজ্জিনরা সমাজের নৈতিক ও ধর্মীয় নেতৃত্বের গুরুত্বপূর্ণ অংশ হলেও তাঁদের নিয়োগ ও নিয়োগ অবসানের ক্ষেত্রে এখনো একটি সুস্পষ্ট ও যুগোপযোগী নীতিমালা নেই। বিএনপি ক্ষমতায় এলে ইমাম ও মুয়াজ্জিনদের নিয়োগ ও নিয়োগ অবসানের প্রক্রিয়াকে নীতিমালার আওতায় আনা হবে।’

মসজিদকেন্দ্রিক উন্নয়ন কার্যক্রমে ইমামদের মতামতকে গুরুত্ব দেওয়া হবে জানিয়ে খন্দকার মুক্তাদির বলেন, ধর্মীয় ও সামাজিক ঐক্য বজায় রাখতে ইমাম ও মুয়াজ্জিনদের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখা হবে। সমাজকে সঠিক পথে পরিচালনায় তাঁদের ভূমিকা আরও শক্তিশালী করতে তিনি সবসময় পাশে থাকার প্রতিশ্রুতি দেন।

গণসংযোগকালে খন্দকার মুক্তাদির ইমামগণ, মুয়াজ্জিনবৃন্দ, স্থানীয় বাসিন্দা, ব্যবসায়ী, সংগঠক ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গে কুশল বিনিময় করেন এবং সরাসরি তাঁদের মতামত, পরামর্শ ও সমস্যার কথা শুনেন। তিনি নগর উন্নয়ন, নাগরিক সেবা, কর্মসংস্থান সৃষ্টি এবং তরুণদের জন্য খেলাধুলা ও শিক্ষাবান্ধব পরিবেশ গড়ে তোলার বিষয়েও তাঁর পরিকল্পনার কথা তুলে ধরেন।
এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন চৌধুরী, সাবেক সভাপতি নাসিম হোসাইনসহ জেলা ও মহানগর বিএনপি এবং ওয়ার্ড বিএনপির নেতৃবৃন্দ।

এদিকে সিলেট-১ আসনে বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী খন্দকার আব্দুল মুক্তাদিরের সমর্থনে শুক্রবার (৬ ফেব্রুয়ারি) সকাল ১০টায় সিলেট নগরীতে বর্ণাঢ্য সাইকেল র‌্যালি অনুষ্ঠিত হয়। র‌্যালি অনুষ্ঠানিক উদ্বোধন করেন খন্দকার আব্দুল মুক্তাদির।
সিভিক্স ভয়েজ’র উদ্যোগে এবং সংগঠনটির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান পাশা খন্দকার নেতৃত্বে র‌্যালিটি সিলেট কেন্দ্রীয় শহীদ মিনার থেকে শুরু হয়ে ক্বিনব্রিজ এলাকায় গিয়ে সুরমা নদীর পার পরিচ্ছন্নতা কার্যক্রমে অংশগ্রহণ করে।

এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সিলেট জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি এডভোকে আশিক উদ্দিন আশু, সিভিক্স ভয়েজ’র সিইও মোসাদ্দেক আহমদ চৌধুরী, গোলাম জাকির চৌধুরী, মহানগর বিএনপির সাবেক আর্ন্তজাতিক বিষয়ক সম্পাদক আশরাফ গাজী, রুবেল ইসলাম প্রমুখ।-বিজ্ঞপ্তি

সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

এ বিভাগের অন্যান্য খবর

নোটিশ : ডেইলি সিলেটে প্রকাশিত/প্রচারিত সংবাদ, আলোকচিত্র, ভিডিওচিত্র, অডিও বিনা অনুমতিতে ব্যবহার করা বেআইনি -সম্পাদক

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

২০১১-২০১৭

সম্পাদক ও প্রকাশক: খন্দকার আব্দুর রহিম
নির্বাহী সম্পাদক: মারুফ হাসান
অফিস: ব্লু ওয়াটার শপিং সিটি, ৯ম তলা, জিন্দাবাজার, সিলেট।
মোবাইল: ০১৭১২ ৮৮৬ ৫০৩
ই-মেইল: dailysylhet@gmail.com

Developed by: