সর্বশেষ আপডেট : ৮ ঘন্টা আগে
মঙ্গলবার, ৯ জুন ২০২৬ খ্রীষ্টাব্দ | ২৬ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ |

DAILYSYLHET

বড়লেখায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সমিতির সম্মেলন অনুষ্ঠিত

বড়লেখা প্রতিনিধি ::

মৌলভীবাজারের বড়লেখা উপজেলায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সমিতির সম্মেলন-২০২৫ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২০ সেপ্টেম্বর) উপজেলার ষাটমা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ সম্মেলনের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সমিতির বড়লেখা উপজেলা সভাপতি বদর উদ্দিন। প্রধান অতিথি ছিলেন প্রধান শিক্ষকদের ১০ম গ্রেড বাস্তবায়ন সংক্রান্ত মামলার অন্যতম বাদী, সমিতির কেন্দ্রীয় কমিটির সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদক ও সিলেট বিভাগীয় সমন্বয়ক সালিকুর রহমান সালিক। তিনি বলেন, চলতি সপ্তাহেই দেশের সব প্রধান শিক্ষকের দীর্ঘদিনের প্রত্যাশিত ১০ম গ্রেড প্রাপ্তির জিও জারি হতে যাচ্ছে, যা ২০১৪ সালের ৯ মার্চ থেকে কার্যকর হবে।

সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৌলভীবাজার জেলা প্রধান শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম, বড়লেখা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আব্দুর রব, বিয়ানীবাজার উপজেলা প্রধান শিক্ষক সমিতির সভাপতি ইসলাম উদ্দিন, কুলাউড়া উপজেলা সাধারণ সম্পাদক আব্দুল বাছিত, জুড়ি উপজেলা সাংগঠনিক সম্পাদক আব্দুল আজিজসহ আরও অনেকে।

দ্বিতীয় অধিবেশনে নতুন কমিটি গঠন করা হয়। এতে ষাটমা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বদর উদ্দিন সভাপতি, স্বপন কুমার চৌধুরী ও অঞ্জনা রানী দে সিনিয়র সহসভাপতি, মোহাম্মদ ছয়ফুল হক সাধারণ সম্পাদক এবং আব্দুল করিম সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হন। ৩১ সদস্যবিশিষ্ট এ কমিটি আগামী তিন বছর দায়িত্ব পালন করবে।

সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

এ বিভাগের অন্যান্য খবর

নোটিশ : ডেইলি সিলেটে প্রকাশিত/প্রচারিত সংবাদ, আলোকচিত্র, ভিডিওচিত্র, অডিও বিনা অনুমতিতে ব্যবহার করা বেআইনি -সম্পাদক

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

২০১১-২০১৭

সম্পাদক ও প্রকাশক: খন্দকার আব্দুর রহিম
নির্বাহী সম্পাদক: মারুফ হাসান
অফিস: ব্লু ওয়াটার শপিং সিটি, ৯ম তলা, জিন্দাবাজার, সিলেট।
মোবাইল: ০১৭১২ ৮৮৬ ৫০৩
ই-মেইল: dailysylhet@gmail.com

Developed by: