![]()


স্টাফ রিপোর্টার ::
স্পেশাল ব্রাঞ্চ, ঢাকার অ্যাডিশনাল আইজি (গ্রেড-১) মোঃ গোলাম রসুল এসএমপি’র কাউন্টার টেররিজম অ্যান্ড স্পেশাল ব্রাঞ্চ (সিটিএসবি) বিভাগ দ্বিবার্ষিক পরিদর্শন করেছেন। শনিবার (২০ সেপ্টেম্বর) বিকাল ৩টা ৩০ মিনিটে তিনি এ পরিদর্শনে আসেন।
অ্যাডিশনাল আইজিকে ফুল দিয়ে অভ্যর্থনা জানান সিলেট মেট্রোপলিটন পুলিশের পুলিশ কমিশনার জনাব আবদুল কুদ্দুছ চৌধুরী, পিপিএম।
পরিদর্শনকালে তিনি সিটিএসবি অফিসের সার্বিক কার্যক্রম প্রত্যক্ষ করেন এবং দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন। চলমান কার্যক্রমে সন্তোষ প্রকাশ করে উপস্থিত অফিসার ও ফোর্সদের পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালনের জন্য প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।
পরিদর্শন শেষে অ্যাডিশনাল আইজি মোঃ গোলাম রসুল এবং এসএমপি পুলিশ কমিশনার আবদুল কুদ্দুছ চৌধুরী, পিপিএম-এর মধ্যে একটি সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।