সর্বশেষ আপডেট : ১ ঘন্টা আগে
শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬ খ্রীষ্টাব্দ | ৪ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ |

DAILYSYLHET

সুনামগঞ্জে আধিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষে নারী-শিশুসহ ৩০ জন আহত

সুনামগঞ্জ সংবাদদাতা ::

সুনামগঞ্জের দিরাই উপজেলায় গ্রামে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দু’পক্ষের মধ্যে সংঘর্ষে নারী ও শিশুসহ অন্তত ৩০ জন আহত হয়েছেন। সোমবার (২২ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার রাজানগর ইউনিয়নের জাহানপুর গ্রামে এ ঘটনা ঘটে।

এলাকাবাসী জানায়, দীর্ঘদিন ধরে গোলাপ মিয়া ও ফিরুজ মিয়ার লোকজনের মধ্যে মসজিদের ফান্ড ও গ্রামের বিভিন্ন বিষয় নিয়ে বিরোধ চলছিল। কয়েক দফা শালিশ ও পুলিশের হস্তক্ষেপেও বিরোধ নিরসন হয়নি। সোমবার খেয়া নৌকা পারাপারকে কেন্দ্র করে ফিরুজ আলী ও আলী আকবরের লোকজনের সঙ্গে গোলাপ মিয়ার সমর্থকদের কথাকাটাকাটি হয়। এক পর্যায়ে দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে উভয় পক্ষ সংঘর্ষে জড়ালে নারী-শিশুসহ অন্তত ৩০ জন আহত হন।

আহতদের মধ্যে গুরুতর অবস্থায় টেটাবিদ্ধ ১০ জনসহ ২০ জনকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। বাকিদের দিরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়েছে।

আহতদের মধ্যে রয়েছেন সামিয়া বেগম (২০), হুসনা বেগম (৩৫), কাসেম মিয়া (৩৬), সফিক মিয়া (৩৭), নাজির মিয়া (৩৮), সাবু মিয়া (৪০), নাসির মিয়া (৪১), লাল মিয়া (৫৫), সেন্টু মিয়া (৪৫), কামাল মিয়া (৩৫), রাবিয়া বেগম (৩৫), আজিজুল মিয়া (৩৫), সালাতুল বেগম (২৬), আলী আকবর (৫০), মিজান মিয়া (২৯), করমুস মিয়া (২৯), শাহবাজ (৫৬), এরশাদ (৩৩), সরলা বেগম (৪৫), সাক্কল মিয়া (৪৫), রুজেল মিয়া (১২), আশিক মিয়া (৩২), ইসলাম মিয়া (৩৫), সাগর মিয়া (২২), তাহেরা বেগম (২০), জবনুর মিয়া (২২) ও কাসেম (৩৫)।

দিরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রাজ্জাক জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। অভিযান চালিয়ে দেশীয় অস্ত্র টেটা ও ঢাল উদ্ধার করা হয়েছে। বর্তমানে এলাকার পরিস্থিতি শান্ত রয়েছে।

সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

এ বিভাগের অন্যান্য খবর

নোটিশ : ডেইলি সিলেটে প্রকাশিত/প্রচারিত সংবাদ, আলোকচিত্র, ভিডিওচিত্র, অডিও বিনা অনুমতিতে ব্যবহার করা বেআইনি -সম্পাদক

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

২০১১-২০১৭

সম্পাদক ও প্রকাশক: খন্দকার আব্দুর রহিম
নির্বাহী সম্পাদক: মারুফ হাসান
অফিস: ব্লু ওয়াটার শপিং সিটি, ৯ম তলা, জিন্দাবাজার, সিলেট।
মোবাইল: ০১৭১২ ৮৮৬ ৫০৩
ই-মেইল: dailysylhet@gmail.com

Developed by: