সর্বশেষ আপডেট : ৫ ঘন্টা আগে
মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬ খ্রীষ্টাব্দ | ৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ |

DAILYSYLHET

গোয়াইনঘাটে স্ত্রীকে দা দিয়ে কুপিয়ে হত্যা, স্বামী আটক

গোয়াইনঘাট সংবাদদাতা ::

সিলেটের গোয়াইনঘাট উপজেলার বিছানাকান্দি ইউনিয়নের বগাইয়া গ্রামে স্বামীর দা’র কোপে প্রাণ হারালেন রুবেনা বেগম (২৭)। শনিবার (২০ সেপ্টেম্বর) বেলা দুইটার দিকে এই মর্মান্তিক ঘটনা ঘটে।

নিহত রুবেনা বেগম তিন সন্তানের জননী। তার স্বামী আলী আহমদ (৩৫) একই গ্রামের মৃত আব্দুর রহমানের ছেলে।

স্থানীয়রা জানান, আলী আহমদ বাড়ি ফিরে খাটে শুয়ে থাকা স্ত্রীকে দা দিয়ে এলোপাতাড়ি কোপাতে থাকেন। ঘটনাস্থলেই রুবেনা বেগমের মৃত্যু হয়। এরপর নিজেকেও কোপাতে শুরু করেন আলী আহমদ। স্থানীয়রা ধাওয়া করে তাকে আটক করে পুলিশের হাতে তুলে দেন।

গোয়াইনঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তরিকুল ইসলাম জানান, আলী আহমদ একজন মানসিক রোগী ও মাদকাসক্ত। স্ত্রীকে হত্যার পর নিজেও আহত হয়েছেন। তাকে পুলিশের জিম্মায় হাসপাতালে ভর্তি করা হয়েছে।

তিনি আরও জানান, নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

এ বিভাগের অন্যান্য খবর

নোটিশ : ডেইলি সিলেটে প্রকাশিত/প্রচারিত সংবাদ, আলোকচিত্র, ভিডিওচিত্র, অডিও বিনা অনুমতিতে ব্যবহার করা বেআইনি -সম্পাদক

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

২০১১-২০১৭

সম্পাদক ও প্রকাশক: খন্দকার আব্দুর রহিম
নির্বাহী সম্পাদক: মারুফ হাসান
অফিস: ব্লু ওয়াটার শপিং সিটি, ৯ম তলা, জিন্দাবাজার, সিলেট।
মোবাইল: ০১৭১২ ৮৮৬ ৫০৩
ই-মেইল: dailysylhet@gmail.com

Developed by: