সর্বশেষ আপডেট : ১৪ মিনিট ৪৭ সেকেন্ড আগে
মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬ খ্রীষ্টাব্দ | ১৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ |

DAILYSYLHET

মেধা বিকাশে শিক্ষামুখী কার্যক্রমে ছাত্রদল কাজ করছে: এমপি এমরান

বিয়ানীবাজার সংবাদদাতা :

সিলেট-৬ আসনের সংসদ সদস্য ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এমরান আহমদ চৌধুরী বলেছেন, ছাত্রদলের আয়োজিত নবীনবরণ ও কুইজ প্রতিযোগিতার মতো কার্যক্রম শিক্ষার্থীদের মেধা বিকাশ ও শিক্ষামুখী কর্মকাণ্ডে সংগঠনটির আগ্রহের কথা তুলে ধরে।

মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) সকালে বিয়ানীবাজার সরকারি কলেজ অডিটোরিয়ামে ২০২৬-২৭ শিক্ষাবর্ষের একাদশ শ্রেণির নবীন শিক্ষার্থীদের বরণ উপলক্ষে আয়োজিত ‘নবীনবরণ ও কুইজ প্রতিযোগিতা’ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

এমরান আহমদ চৌধুরী বলেন, ছাত্রদলের কার্যক্রম শুধু রাজনৈতিক কর্মকাণ্ডে সীমাবদ্ধ নয়; সাধারণ শিক্ষার্থীদের মেধা বিকাশ এবং তাদের শিক্ষামুখী করে তুলতেও সংগঠনটি কাজ করছে বলে তিনি মনে করেন।

কলেজ ছাত্রদলের সভাপতি রহিম হোসেনের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক রায়হান আহমদের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বিয়ানীবাজার উপজেলা ছাত্রদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক এনামুল ইসলাম, সিলেট জেলা ছাত্রদলের যুগ্ম সম্পাদক আহসান জামিল ও সাইদুর ইসলাম আলমগীর, সহ-সাংগঠনিক সম্পাদক রিদওয়ান আহমদ ও আকতার হোসেন লিমন এবং উপজেলা ছাত্রদলের সদস্যসচিব ইমরান চৌধুরী ইমন।

অনুষ্ঠানে আরও বক্তব্য দেন বিয়ানীবাজার সরকারি কলেজ ছাত্রদলের সিনিয়র যুগ্ম সম্পাদক মাবিয়া আলম রুহান, কলেজ ছাত্রদল নেতা সাইদ আহমদ ও সামি আহমদ। উপস্থিত ছিলেন কলেজ ছাত্রদলের সিনিয়র সহসভাপতি ইয়াসমিন আরাফাত, সাংগঠনিক সম্পাদক আবিদুর রহমান রেদোয়ান, যুগ্ম সম্পাদক মৃদুল হোসেনসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

অনুষ্ঠান শেষে কুইজ প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।

এদিকে, মঙ্গলবার বিকেলে বিয়ানীবাজার-সারপার বাজার-গজুকাটা সড়কের চলমান উন্নয়নকাজ পরিদর্শন করেন এমপি এমরান আহমদ চৌধুরী। প্রায় ৪৭ কোটি টাকা ব্যয়ে সড়কটির উন্নয়নকাজ চলছে। গত ১০ আগস্ট এ প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছিল।

পরিদর্শনকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা উম্মে হাবিবা মজুমদার, উপজেলা প্রকৌশলী দিপক কুমার দাশ, পৌর বিএনপির সভাপতি মিজানুর রহমান রুমেল, উপজেলা বিএনপির সহসভাপতি আব্দুস সবুর ও আব্দুল কুদ্দুস, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক এনাম উদ্দিন এবং পৌর ছাত্রদলের আহ্বায়ক ফয়েজ আহমদসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

এ বিভাগের অন্যান্য খবর

নোটিশ : ডেইলি সিলেটে প্রকাশিত/প্রচারিত সংবাদ, আলোকচিত্র, ভিডিওচিত্র, অডিও বিনা অনুমতিতে ব্যবহার করা বেআইনি -সম্পাদক

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

২০১১-২০১৭

সম্পাদক ও প্রকাশক: খন্দকার আব্দুর রহিম
নির্বাহী সম্পাদক: মারুফ হাসান
অফিস: ব্লু ওয়াটার শপিং সিটি, ৯ম তলা, জিন্দাবাজার, সিলেট।
মোবাইল: ০১৭১২ ৮৮৬ ৫০৩
ই-মেইল: dailysylhet@gmail.com

Developed by: