সর্বশেষ আপডেট : ১ ঘন্টা আগে
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬ খ্রীষ্টাব্দ | ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ |

DAILYSYLHET

ভাদেশ্বর ইউনিয়ন বিএনপির উদ্যোগে এমপি এমরানকে সংবর্ধনা

গোলাপগঞ্জ সংবাদদাতা :

গোলাপগঞ্জ উপজেলার ভাদেশ্বর ইউনিয়ন বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের উদ্যোগে সিলেট-৬ আসনের সংসদ সদস্য ও সিলেট জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এমরান আহমদ চৌধুরীকে সংবর্ধনা দেওয়া হয়েছে।

বুধবার (২৩ সেপ্টেম্বর) রাত ১০টায় স্থানীয় একটি কমিউনিটি সেন্টারে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ভাদেশ্বর ইউনিয়ন বিএনপির সভাপতি মো. তারেক জলিল। ইউনিয়ন বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক নজমুল ইসলাম নজাই ও সাংগঠনিক সম্পাদক শেষ মিলাদ হোসেনের যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান ও সংবর্ধিত অতিথির বক্তব্য দেন এমরান আহমদ চৌধুরী।

এমরান আহমদ চৌধুরী বলেন, “এবারের স্থানীয় নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই আসন্ন নির্বাচনে বিজয়ের ধারা বজায় রাখতে দলের সব পর্যায়ের নেতাকর্মীদের ভেদাভেদ ভুলে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।”

অনুষ্ঠানে বক্তব্য দেন জেলা বিএনপির উপদেষ্টা মহিউস সুন্নাহ চৌধুরী নারজিস, উপজেলা বিএনপির সভাপতি নোমান উদ্দিন মুরাদ, সিনিয়র সহসভাপতি হেলালুজ্জামান হেলাল, সহসভাপতি আশফাক আহমদ চৌধুরী এবং জেলা বিএনপির উপদেষ্টা বদরুল আলম।

এ ছাড়া জেলা যুবদল নেতা আলী আক্তার, উপজেলা জাসাসের সাধারণ সম্পাদক তানহার আহমদ লায়েক, উপজেলা যুবদলের আহ্বায়ক রাজু আহমদ, আহ্বায়ক কমিটির সদস্য হুসাইন আহমদ, ইউনিয়ন যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক দারা খান, ইউনিয়ন ছাত্রদলের সভাপতি শাহরিয়ার হোসেন নবীন এবং সাধারণ সম্পাদক হুছাম উদ্দিনসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতারা বক্তব্য দেন।

অনুষ্ঠানে ভাদেশ্বর ইউনিয়ন বিএনপি, যুবদল, ছাত্রদল, জাসাসসহ অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের বিপুলসংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, ২০২৬ সালের জাতীয় নির্বাচনে সিলেট-৬ আসনে বিএনপির প্রার্থী অ্যাডভোকেট এমরান আহমদ চৌধুরী সংসদ সদস্য নির্বাচিত হন—বাংলাদেশ সংবাদ সংস্থার (বাসস) প্রতিবেদনে এ তথ্য উল্লেখ করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

এ বিভাগের অন্যান্য খবর

নোটিশ : ডেইলি সিলেটে প্রকাশিত/প্রচারিত সংবাদ, আলোকচিত্র, ভিডিওচিত্র, অডিও বিনা অনুমতিতে ব্যবহার করা বেআইনি -সম্পাদক

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

২০১১-২০১৭

সম্পাদক ও প্রকাশক: খন্দকার আব্দুর রহিম
নির্বাহী সম্পাদক: মারুফ হাসান
অফিস: ব্লু ওয়াটার শপিং সিটি, ৯ম তলা, জিন্দাবাজার, সিলেট।
মোবাইল: ০১৭১২ ৮৮৬ ৫০৩
ই-মেইল: dailysylhet@gmail.com

Developed by: