সর্বশেষ আপডেট : ৩ ঘন্টা আগে
রবিবার, ১৯ এপ্রিল ২০২৬ খ্রীষ্টাব্দ | ৬ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ |

DAILYSYLHET

সিলেটে এসএ পরিবহনের অফিসে তালা

স্টাফ রিপোর্টার  ::

সিলেটে এসএ পরিবহনের অফিসে তালা ঝুলছে, স্টাফরা উধাও হয়ে গেছে। প্রতিষ্ঠানটির বিরুদ্ধে চোরাচালানের পণ্য পরিবহনের গুরুতর অভিযোগ উঠেছে। দীর্ঘদিন ধরে এসএ পরিবহন পার্সেল সার্ভিসের মাধ্যমে ভারতীয় চোরাচালানের পণ্য ঢাকা ও দেশের বিভিন্ন স্থানে পৌঁছে দেওয়া হচ্ছিল বলে বিজিবির অভিযোগ।

শুক্রবার (১৯ আগস্ট) এক বিজ্ঞপ্তিতে জানানো হয় যে সিলেট সদর ব্যাটালিয়নের একটি বিশেষ টহল দল সেনাবাহিনীর সহায়তায় নগরীর নাইওরপুল এলাকায় অভিযান পরিচালনা করে বিপুল পরিমাণ ভারতীয় শাড়ি, কম্বল, স্কিন ব্রাইট ক্রিম ও নিভিয়া বডি লোশন জব্দ করে।

গত বুধবার দুপুরে সেনাবাহিনীর নেতৃত্বে যৌথবাহিনীর টাস্কফোর্স সিলেট মহানগরের নাইওরপুলের এসএ পরিবহন কুরিয়ার সার্ভিস অফিসে অভিযান চালিয়ে অবৈধ মালামাল জব্দ করে এবং অফিসের সব স্টাফকে আটক করে নিয়ে যায়।

তবে অভিযানের বিষয়ে টাস্কফোর্সের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে গণমাধ্যমকে কোনো তথ্য দেওয়া হয়নি। বিজিবির বিজ্ঞপ্তিতে জানানো হয়, এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

অন্যদিকে ১৭ সেপ্টেম্বর থেকে এসএ পরিবহন নাইওরপুল শাখা তালাবদ্ধ থাকায় এবং সাইনবোর্ডে দেওয়া নম্বরে যোগাযোগের চেষ্টা করলেও ফোন না ধরায় প্রতিষ্ঠানের পক্ষ থেকে কোনো বক্তব্য পাওয়া যায়নি।

সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

এ বিভাগের অন্যান্য খবর

নোটিশ : ডেইলি সিলেটে প্রকাশিত/প্রচারিত সংবাদ, আলোকচিত্র, ভিডিওচিত্র, অডিও বিনা অনুমতিতে ব্যবহার করা বেআইনি -সম্পাদক

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

২০১১-২০১৭

সম্পাদক ও প্রকাশক: খন্দকার আব্দুর রহিম
নির্বাহী সম্পাদক: মারুফ হাসান
অফিস: ব্লু ওয়াটার শপিং সিটি, ৯ম তলা, জিন্দাবাজার, সিলেট।
মোবাইল: ০১৭১২ ৮৮৬ ৫০৩
ই-মেইল: dailysylhet@gmail.com

Developed by: