সর্বশেষ আপডেট : ১৩ ঘন্টা আগে
মঙ্গলবার, ১৯ মে ২০২৬ খ্রীষ্টাব্দ | ৫ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ |

DAILYSYLHET

৫৪ কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেফতার

হবিগঞ্জ সংবাদদাতা ::

হবিগঞ্জ জেলার চুনারুঘাট থেকে ৫৪ কেজি গাঁজাসহ মো. মকবুল হোসেন (৩০) নামে এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে র‌্যাব। বুধবার (২৭ আগস্ট) বিকেলে এ বিষয়টি নিশ্চিত করেন র‌্যাব-৯ সিলেটের মিডিয়া অফিসার অতিরিক্ত পুলিশ সুপার কে এম শহিদুল ইসলাম সোহাগ।

মাদক কারবারি মকবুল সুনামগঞ্জ জেলার শান্তিগঞ্জ উপজেলার গাজীনগর গ্রামের মৃত সোনাফর আলীর ছেলে। এর আগে মঙ্গলবার দিবাগত রাত ১০টায় র‌্যাব-৯ সিপিসি-৩ শায়েস্তাগঞ্জ ক্যাম্পের একটি চৌকস অভিযানিক দল হবিগঞ্জ জেলার চুনারুঘাট উপজেলার চাকলাপুঞ্জি পাহাড়ি এলাকায় অভিযান পরিচালনা করে।

এ অভিযানে ৫৪ কেজি গাঁজাসহ মো. মকবুল হোসেন গ্রেফতার হন। পরে তাকে চুনারুঘাট থানায় হস্তান্তর করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

নোটিশ : ডেইলি সিলেটে প্রকাশিত/প্রচারিত সংবাদ, আলোকচিত্র, ভিডিওচিত্র, অডিও বিনা অনুমতিতে ব্যবহার করা বেআইনি -সম্পাদক

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

২০১১-২০১৭

সম্পাদক ও প্রকাশক: খন্দকার আব্দুর রহিম
নির্বাহী সম্পাদক: মারুফ হাসান
অফিস: ব্লু ওয়াটার শপিং সিটি, ৯ম তলা, জিন্দাবাজার, সিলেট।
মোবাইল: ০১৭১২ ৮৮৬ ৫০৩
ই-মেইল: dailysylhet@gmail.com

Developed by: