সর্বশেষ আপডেট : ৮ ঘন্টা আগে
মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬ খ্রীষ্টাব্দ | ৮ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ |

DAILYSYLHET

সাদাপাথর লুটপাটের ঘটনায় কোম্পানীগঞ্জ উপজেলা বিএনপি সভাপতির পদ স্থগিত

কোম্পানীগঞ্জ সংবাদদাতা ::

সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার সাদাপাথর পর্যটনকেন্দ্রে পাথর লুটপাট ও সরকারি জমি দখলের অভিযোগে উপজেলা বিএনপির সভাপতি সাহাব উদ্দিনের সব পদ স্থগিত করেছে দল। সোমবার রাতে বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ সিদ্ধান্ত জানানো হয়। তবে বিজ্ঞপ্তিতে সাদাপাথরের লুটপাটের কথা উল্লেখ না করে চাঁদাবাজি ও দখলবাজির বিষয়টি উল্লেখ করা হয়েছে।

সাদাপাথরের বর্তমান অবস্থা

পদ স্থগিত হওয়া সাহাব উদ্দিনের স্থলে উপজেলা বিএনপির সহসভাপতি হাজী আবদুল মান্নানকে ভারপ্রাপ্ত সভাপতি করা হয়েছে।

দলের তদন্ত প্রতিবেদনে বলা হয়, সাহাব উদ্দিন ও তাঁর স্বজনেরা প্রায় ১৫০ একর সরকারি জমি দখল ও পাথর লুটপাটে জড়িত থাকার প্রমাণ পাওয়া গেছে। স্থানীয় প্রশাসনের অভিযানে মার্চ মাসে প্রায় ৭০ একর জমি উদ্ধারের পাশাপাশি ১০০টি স্টোন ক্রাশার ও ৫০টি টিনশেড ঘর উচ্ছেদ করা হয়।

সাদাপাথর-এর পূর্বের অবস্থা

বিএনপির সহসাংগঠনিক সম্পাদক মিফতাহ সিদ্দিকী বলেন, চাঁদাবাজি, দখলবাজি, লুটপাটের সঙ্গে জড়িত কেউই বিএনপিতে থাকতে পারবে না।

সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

এ বিভাগের অন্যান্য খবর

নোটিশ : ডেইলি সিলেটে প্রকাশিত/প্রচারিত সংবাদ, আলোকচিত্র, ভিডিওচিত্র, অডিও বিনা অনুমতিতে ব্যবহার করা বেআইনি -সম্পাদক

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

২০১১-২০১৭

সম্পাদক ও প্রকাশক: খন্দকার আব্দুর রহিম
নির্বাহী সম্পাদক: মারুফ হাসান
অফিস: ব্লু ওয়াটার শপিং সিটি, ৯ম তলা, জিন্দাবাজার, সিলেট।
মোবাইল: ০১৭১২ ৮৮৬ ৫০৩
ই-মেইল: dailysylhet@gmail.com

Developed by: