সর্বশেষ আপডেট : ২ ঘন্টা আগে
শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬ খ্রীষ্টাব্দ | ২১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ |

DAILYSYLHET

দক্ষিণ সুরমায় প্রবাসী রিপন আহমেদকে সংবর্ধনা

দক্ষিণ সুরমা সংবাদদাতা ::

দক্ষিণ সুরমার লালাবাজার ইউনিয়ন ওয়েলফেয়ার ট্রাস্ট (ফ্রান্স)-এর সহপ্রচার সম্পাদক ও খালপাড় যুব ফোরামের সভাপতি মো. রিপন আহমেদের স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে তাঁকে সংবর্ধনা দিয়েছে খালপাড় যুব ফোরাম।

শুক্রবার (৪ সেপ্টেম্বর) রাতে উপজেলার লালাবাজার ইউনিয়নের খালপাড়ে রিপন আহমেদের নিজ বাসভবনে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।

যুব সংগঠক এম এ মুমিনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন সিলেট জেলা বিএনপির প্রচার সম্পাদক লোকমান আহমদ। তিনি বলেন, ‘রেমিট্যান্স যোদ্ধারা দেশের সম্পদ। তাদের লালন করতে হবে। এর মাধ্যমে জাতীয় অর্থনীতি সুদৃঢ় হবে।’

তিনি প্রবাসীবান্ধব সরকারের বিভিন্ন পদক্ষেপের কথা উল্লেখ করে বলেন, প্রবাসীদের জানমালের নিরাপত্তা জোরদারে সরকার দৃঢ়প্রতিজ্ঞ। দেশের সব প্রবাসীর যথাযথ সম্মান ও মর্যাদা রক্ষায় সবাইকে কাজ করতে হবে।

ছাত্রদল নেতা আব্দুল মোজাক্কির ফাহিমের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন লালাবাজার ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আমিনুর রহমান চৌধুরী শিফতা, সহসভাপতি আব্দুন নুর, দক্ষিণ সুরমা উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক হুমায়ুন রশিদ ও বিএনপি নেতা আবুল হোসাইন।

সংবর্ধিত অতিথির বক্তব্য দেন প্রবাসী রিপন আহমেদ।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্থানীয় মুরব্বি জমির আলী, মোস্তফা মিয়া, আহসান মিয়া, আলমগীর মিয়া, কামাল খান, ফয়সল আহমদ ও তানভীর আহমদসহ অন্যরা। শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন শিমুল আহমদ।

অনুষ্ঠানের শেষে খালপাড় যুব ফোরামের পক্ষ থেকে রিপন আহমেদের হাতে ক্রেস্ট তুলে দেওয়া হয়।

সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

এ বিভাগের অন্যান্য খবর

নোটিশ : ডেইলি সিলেটে প্রকাশিত/প্রচারিত সংবাদ, আলোকচিত্র, ভিডিওচিত্র, অডিও বিনা অনুমতিতে ব্যবহার করা বেআইনি -সম্পাদক

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

২০১১-২০১৭

সম্পাদক ও প্রকাশক: খন্দকার আব্দুর রহিম
নির্বাহী সম্পাদক: মারুফ হাসান
অফিস: ব্লু ওয়াটার শপিং সিটি, ৯ম তলা, জিন্দাবাজার, সিলেট।
মোবাইল: ০১৭১২ ৮৮৬ ৫০৩
ই-মেইল: dailysylhet@gmail.com

Developed by: