![]()


স্টাফ রিপোর্টার ::
জাতীয় যুব দিবস উপলক্ষে মৌলভীবাজার জেলার বিভিন্ন স্থানে নানা কর্মসূচি পালন করা হয়েছে। র্যালি, আলোচনা সভা, সনদ ও অনুদান বিতরণসহ নানা আয়োজনের মধ্য দিয়ে দিনটি উদ্যাপন করা হয়।
দিবসটি উপলক্ষে মঙ্গলবার সকালে জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গণ থেকে বর্ণাঢ্য র্যালি বের করা হয় এবং জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে আলোচনা সভা, যুব ঋণের চেক ও সনদপত্র বিতরণ করা হয়।
সহকারী পরিচালক ইকবাল নাছির এর সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন যুব প্রশিক্ষণ কেন্দ্রের কো-অর্ডিনেটর মো: রফিকুল ইসলাম। জেলা যুব উন্নয়ন অধিদপ্তরের উপ-পরিচালক ফরহাত নূর এর সভাপতিত্বে বক্তব্য রাখেন জেলা প্রশাসক মো: ইসরাইল হোসেন, সাংবাদিক নজরুল ইসলাম মুহিব, রেডিও পল্লী কন্ঠের স্টেশন ম্যানেজার মেহেদী হাসান, রূপান্তরের সিলেট বিভাগীয় কো-অর্ডিনেটর হাসান তারেক, যুব সংগঠক হাকালুকি যুব সাহিত্য পরিষদের সভাপতি হোসাইন আহমদ ও নাসির উদ্দিন আহমেদ উজ্জল।
এছাড়াও উপস্থিত ছিলেন কম্পিউটার প্রশিক্ষক হাসান উজ্জামানসহ বিভিন্ন ট্রেডের প্রশিক্ষক, যুব উন্নয়নের কর্মকর্তা কর্মচারী, বিভিন্ন ট্রেডের প্রশিক্ষণার্থী ও যুব নেতৃবৃন্দ।
বড়লেখা :
বড়লেখা উপজেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তরের আয়োজনে মঙ্গলবার র্যালি, আলোচনা সভা, ক্রেষ্ট, সনদপত্র ও যুবঋণের চেক বিতরণ করা হয়েছে।
উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা এসএম জামালুদ্দীনের সভাপতিত্বে ও সহকারি যুব উন্নয়ন কর্মকর্তা আলেয়া আল আমিনের সঞ্চালনায় র্যালি পরবর্তী উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্য দেন ইউএনও গালিব চৌধুরী।
প্রধান অতিথি হিসেবে ইউএনও গালিব চৌধুরী যুবউন্নয়ন অধিদপ্তর থেকে প্রশিক্ষণ গ্রহণ ও ঋণ নিয়ে সফলতা অর্জনকারি উদ্যোক্তা এমরান আহমদ, সফল আত্মকর্মী সিকেল পাপাং ও লিমন দেব নাথকে বড়লেখা উপজেলা যুব উন্নয়ন অফিসের পক্ষ থেকে সম্মাননা ক্রেষ্ট প্রদান করেন। এছাড়া বিউটিফিকেশনের ওপর প্রশিক্ষণ সম্পন্নকারি ৩০ জন প্রশিক্ষণার্থীকে সনদ ও যুবঋণের চেক বিতরণ করা হয়।
সভায় বিশেষ অতিথির বক্তব্য দেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার হাওলাদার আজিজুল ইসলাম, উপজেলা জামায়াতে ইসলামীর আমীর এমাদুল ইসলাম, জালালাবাদ ফাউন্ডেশনের চেয়ারম্যান জিএম এনাম আহমদ, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আব্দুর রব, পদক্ষেপ মানবিক উন্নয়ন কেন্দ্রের উপজেলা কর্মসূচি সমন্বয়কারি শ্রীনন্দন বর্মন, সফল যুব উদ্যোক্তা ইমরান আহমদ, উদ্যোক্তা ও খামারি আব্দুল কুদ্দুস, বদরুল হক, গত বছরের বিভাগ শ্রেষ্ট জয়িতা রোকসানা বেগম প্রমুখ।
শ্রীমঙ্গলে:
মৌলভীবাজারের শ্রীমঙ্গলে জাতীয় ও আন্তর্জাতিক যুব দিবসে র্যালী, পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান, মশক বিরোধী অভিযান, শপথবাক্য পাঠ, আলোচনা সভা ও সনদপত্র বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার উপজেলা প্রশাসন ও যুব উন্নয়ন কর্মকর্তা শ্রীমঙ্গলে যৌথ উদ্যোগে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ইসলাম উদ্দিন।
উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা অসীম কুমার কর এর সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোঃ সুয়েব হোসেন চৌধুরী, ম্যাক বাংলাদেশের নির্বাহী পরিচালক এস এ হামিদ প্রমুখ। অনুষ্ঠানে এমসিডা, ম্যাক বাংলাদেশ, দি হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশ এর ইয়ুথ পিস এ্যাম্বাসেডর গ্রুপ(ওয়াইপিএজি), সৃস্টি সমাজ কল্যায়ন সংস্থা, কারিতাসসহ বিভিন্ন এনজিও সংগঠন অংশগ্রহণ করে।
অনুষ্ঠান শেষে যুব উন্নয়নের বিভিন্ন ক্যাটাগরিতে প্রশিক্ষণে অংশগ্রহণকারী ৪০ জনের মধ্যে সনদপত্র ও ব্যাগ বিতরণ করা হয়।