সর্বশেষ আপডেট : ৪১ মিনিট ২৩ সেকেন্ড আগে
শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬ খ্রীষ্টাব্দ | ২১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ |

DAILYSYLHET

জন্মাষ্টমীতে সম্প্রীতির বার্তা সিসিক প্রশাসকের

স্টাফ রিপোর্টার ::

সিলেট সিটি করপোরেশনের (সিসিক) প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী বলেছেন, শ্রীকৃষ্ণের জীবন ও দর্শন মানুষকে সত্য, ন্যায় ও মানবিকতার পথে চলার শিক্ষা দেয়। তাঁর জীবনাদর্শ ধারণ করে সমাজে শান্তি ও সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখতে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।

শুক্রবার (৪ সেপ্টেম্বর) সকালে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উপলক্ষে সিলেটে আয়োজিত পৃথক দুটি নগর পরিক্রমা ও শোভাযাত্রার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সর্বজনীন জন্মাষ্টমী উদযাপন পরিষদ সিলেটের উদ্যোগে নিম্বার্ক আশ্রমের সামনে থেকে প্রথম নগর পরিক্রমা বের করা হয়। অনুষ্ঠানে সিসিক প্রশাসক বলেন, ‘উৎসব সবার, ধর্ম যার যার। প্রতিটি মানুষের নিজস্ব ধর্ম স্বাধীনভাবে পালনের পূর্ণ অধিকার রয়েছে। সিলেটে সাম্প্রদায়িক সম্প্রীতির যে অনন্য নজির রয়েছে, তা আমাদের ধরে রাখতে হবে।’

তিনি বলেন, পারস্পরিক শ্রদ্ধা ও সহমর্মিতার পরিবেশ বজায় রেখে একটি সুন্দর ও বাসযোগ্য সিলেট গড়তে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান রেজাউল হাসান কয়েস লোদী ও সিলেট মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন চৌধুরী। তাঁরা সিলেটে সাম্প্রদায়িক সম্প্রীতির ধারা অব্যাহত রাখার আহ্বান জানান।

পরে সিসিক প্রশাসক মিরাবাজারস্থ শ্রীশ্রী বলরাম জিউর আখড়ায় ‘শ্রীকৃষ্ণ ভক্তবৃন্দ সম্মিলিত জন্মাষ্টমী উদযাপন পরিষদ’ আয়োজিত অপর একটি শোভাযাত্রার উদ্বোধন করেন। এ সময় তিনি জন্মাষ্টমী উপলক্ষে সনাতন ধর্মাবলম্বীদের শুভেচ্ছা জানান এবং সংগঠনের বিশেষ প্রকাশনা ‘সারথি’র মোড়ক উন্মোচন করেন।

এ সময় উপস্থিত ছিলেন উদযাপন পরিষদের আহ্বায়ক নারদ বিশ্বাস, সদস্যসচিব পাচু মোহন বিশ্বাস, প্রধান উপদেষ্টা সুসেন্দ্র চন্দ্র সরকার, প্রকাশনা উপপরিষদের আহ্বায়ক পুলিন রায় এবং প্রধান সমন্বয়কারী জ্যোতি মোহন বিশ্বাসসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।

আনন্দঘন পরিবেশে আয়োজিত দুই শোভাযাত্রা সিলেট নগরের বিভিন্ন প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

এ বিভাগের অন্যান্য খবর

নোটিশ : ডেইলি সিলেটে প্রকাশিত/প্রচারিত সংবাদ, আলোকচিত্র, ভিডিওচিত্র, অডিও বিনা অনুমতিতে ব্যবহার করা বেআইনি -সম্পাদক

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

২০১১-২০১৭

সম্পাদক ও প্রকাশক: খন্দকার আব্দুর রহিম
নির্বাহী সম্পাদক: মারুফ হাসান
অফিস: ব্লু ওয়াটার শপিং সিটি, ৯ম তলা, জিন্দাবাজার, সিলেট।
মোবাইল: ০১৭১২ ৮৮৬ ৫০৩
ই-মেইল: dailysylhet@gmail.com

Developed by: