সর্বশেষ আপডেট : ৫ ঘন্টা আগে
সোমবার, ২৫ মে ২০২৬ খ্রীষ্টাব্দ | ১১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ |

DAILYSYLHET

বিয়ানীবাজারে ‘তুরাব চত্ত্বর’ উদ্বোধন

স্টাফ রিপোর্টার:

জুলাই আন্দোলনের সময় পেশাগত দায়িত্বপালনরত অবস্থায় পুলিশের গুলিতে নিহত দৈনিক জালালাবাদের স্টাফ রিপোর্টার শহীদ এটিএম তুরাব স্মরণে ‘তুরাব চত্ত্বর’ উদ্বোধন করা হয়েছে।

রোববার দুপুরে পৌরশহরের উত্তর বাজারে বিভাগীয় কমিশনার খান মোঃ রেজা-উন-নবী এর উদ্বোধন করেন। এসময় দৈনিক জালালাবাদ সম্পাদক ও সিলেট প্রেসক্লাবের সাবেক সভাপতি মুকতাবিস উন নূর, বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি সিলেট এর ভাইস চেয়ারম্যান মাওলানা হাবিবুর রহমান, বিয়ানীবাজার উপজেলা নির্বাহী অফিসার গোলাম মোস্তফা মুন্না, শহীদ তুরাবের ভাই আবুল আহছান মোঃ আযরফ জাবুরসহ শহীদ তুরাবের সহকর্মী সাংবাদিক ও বিশিষ্টজনেরা উপস্থিত ছিলেন।

চত্ত্বরে নির্মিত এই ফলকে শহীদ তুরাবের পারিবারিক পরিচয়, আহত হওয়ার স্থান ও ইন্তেকালের তথ্য বর্ণনা করা হয়েছে।

উল্লেখ্য, গত বছরের ১৯ জুলাই সিলেট নগরীর বন্দর বাজারে পুলিশের গুলিতে নিহত হন সাংবাদিক আবু তাহের মো. তুরাব। তাঁর গ্রামের বাড়ি বিয়ানীবাজার উপজেলার ফতেহপুর গ্রামে। তিনি বিয়ানীবাজার প্রেসক্লাবের সাবেক প্রতিষ্ঠাতা সভাপতি মরহুম মাস্টার আব্দুর রহীমের ছেলে।

সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

এ বিভাগের অন্যান্য খবর

নোটিশ : ডেইলি সিলেটে প্রকাশিত/প্রচারিত সংবাদ, আলোকচিত্র, ভিডিওচিত্র, অডিও বিনা অনুমতিতে ব্যবহার করা বেআইনি -সম্পাদক

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

২০১১-২০১৭

সম্পাদক ও প্রকাশক: খন্দকার আব্দুর রহিম
নির্বাহী সম্পাদক: মারুফ হাসান
অফিস: ব্লু ওয়াটার শপিং সিটি, ৯ম তলা, জিন্দাবাজার, সিলেট।
মোবাইল: ০১৭১২ ৮৮৬ ৫০৩
ই-মেইল: dailysylhet@gmail.com

Developed by: