সর্বশেষ আপডেট : ৩ ঘন্টা আগে
শনিবার, ১৬ মে ২০২৬ খ্রীষ্টাব্দ | ২ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ |

DAILYSYLHET

বড়লেখায় প্রবাসীর বৌভাতের দিনে বাড়িতে দুঃসাহসিক ডাকাতি, ৩০ লাখ টাকার মালামাল লুট

বড়লেখা প্রতিনিধি:

বড়লেখা পৌর শহরের পাখিয়ালায় এক প্রবাসীর বৌভাত অনুষ্ঠানের সময় দিনে-দুপুরে ঘটে গেল চাঞ্চল্যকর ডাকাতির ঘটনা। অনুষ্ঠানে বাড়ির সবাই কমিউনিটি সেন্টারে উপস্থিত থাকায় সুযোগ নিয়ে ডাকাতদল বাড়ির পেছনের ফটক ভেঙে ভেতরে ঢুকে নগদ টাকা, স্বর্ণালংকার, ইউএস ডলার, মোবাইল ফোন ও দামি ঘড়িসহ প্রায় ৩০ লক্ষাধিক টাকার মালামাল লুট করে নিয়ে যায়।

রোববার (১৩ জুলাই) বেলা দেড়টা থেকে আড়াইটার মধ্যে ডাকাতির ঘটনাটি ঘটে হাজী আব্দুল আলী ট্রেড সেন্টারের স্বত্বাধিকারী শামীম আহমদের বাড়িতে। তার ছেলে কানাডা প্রবাসী সাকিব আহমদের বৌভাত উপলক্ষে বাড়ির সবাই স্থানীয় একটি কমিউনিটি সেন্টারে অনুষ্ঠানে যান।

পরে বেলা আড়াইটার দিকে কয়েকজন মহিলা বাড়িতে ফিরে দেখতে পান, পেছনের গেট ও বাড়ির প্রতিটি রুমের দরজার তালা ভাঙা। আলমারিগুলো তচনছ অবস্থায় পড়ে আছে।

প্রাথমিকভাবে জানা গেছে, ডাকাতরা নগদ ৩ লাখ ১০ হাজার টাকা, ৫০০ ইউএস ডলার, ১৫-২০ ভরি স্বর্ণালংকার, পাঁচটি মোবাইল ফোন, মূল্যবান ঘড়িসহ প্রায় ৩০ লাখ টাকার মালামাল লুট করে নিয়ে গেছে। দোতলা বাড়ির নিচতলার তিনটি ও উপরতলার তিনটি রুমে তারা তাণ্ডব চালায়।

শামীম আহমদের চাচা মিজানুর রহমান খছরু জানান, একটি রুমের আলমারির তালা ভাঙতে না পারায় সেই রুমের মালামাল রক্ষা পেয়েছে।

ঘটনার খবর পেয়ে বড়লেখা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুর রহমান মোল্লার নেতৃত্বে পুলিশের একটি বিশেষ দল ঘটনাস্থলে যায় এবং তদন্ত শুরু করে। বাড়ির গৃহকর্মী স্বপ্না বেগমকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

এদিকে, উপজেলা প্রশাসন ও থানার মাত্র ২-৩শ মিটার দূরত্বে এমন দুঃসাহসিক ডাকাতির ঘটনায় এলাকাবাসী ও ভুক্তভোগীরা বিস্মিত ও আতঙ্কিত। স্থানীয়দের মতে, বড়লেখায় দিনের বেলায় এমন ডাকাতির ঘটনা এটাই প্রথম।

ওসি মাহবুবুর রহমান মোল্লা জানিয়েছেন, ঘটনার সাথে জড়িতদের গ্রেপ্তার ও লুন্ঠিত মালামাল উদ্ধারে পুলিশের অভিযান চলছে। তিনি আশাবাদ ব্যক্ত করেন, দ্রুত সময়ের মধ্যেই চক্রটিকে আটক করা সম্ভব হবে।

সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

এ বিভাগের অন্যান্য খবর

নোটিশ : ডেইলি সিলেটে প্রকাশিত/প্রচারিত সংবাদ, আলোকচিত্র, ভিডিওচিত্র, অডিও বিনা অনুমতিতে ব্যবহার করা বেআইনি -সম্পাদক

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

২০১১-২০১৭

সম্পাদক ও প্রকাশক: খন্দকার আব্দুর রহিম
নির্বাহী সম্পাদক: মারুফ হাসান
অফিস: ব্লু ওয়াটার শপিং সিটি, ৯ম তলা, জিন্দাবাজার, সিলেট।
মোবাইল: ০১৭১২ ৮৮৬ ৫০৩
ই-মেইল: dailysylhet@gmail.com

Developed by: