সর্বশেষ আপডেট : ৪ ঘন্টা আগে
বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬ খ্রীষ্টাব্দ | ২৮ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ |

DAILYSYLHET

সিলেট-৪ আসনে জমিয়তের প্রার্থী অ্যাডভোকেট মোহাম্মদ আলী

স্টাফ রিপোর্টার ::

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সিলেট-৪ (জৈন্তাপুর, গোয়াইনঘাট ও কোম্পানীগঞ্জ) আসনে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের প্রার্থী হিসেবে অ্যাডভোকেট মোহাম্মদ আলীর নাম ঘোষণা করা হয়েছে।

বুধবার (২৫ জুন) দুপুরে জৈন্তাপুরে উপজেলা জমিয়তের কাউন্সিল ও কর্মী সম্মেলনে দলের কেন্দ্রীয় মহাসচিব মাওলানা মঞ্জুরুল ইসলাম আফেন্দি আনুষ্ঠানিকভাবে তার নাম ঘোষণা করেন।

সম্মেলনে বক্তারা বলেন, “সিলেট-৪ অঞ্চল প্রাকৃতিক সম্পদে ভরপুর হলেও দীর্ঘদিন ধরে উন্নয়ন ও অধিকার থেকে বঞ্চিত। পাহাড়, নদী, টিলা ও খনিজ সম্পদের অপব্যবহার রোধ এবং জনগণের ন্যায্য দাবি আদায়ে একজন সাহসী ও জনবান্ধব নেতৃত্ব প্রয়োজন। অ্যাডভোকেট মোহাম্মদ আলী সেই নেতৃত্ব দিতে প্রস্তুত।”

ঘোষণার পর প্রতিক্রিয়ায় অ্যাডভোকেট মোহাম্মদ আলী বলেন, “আমি এমপি হওয়ার জন্য রাজনীতিতে আসিনি। এসেছি এই জনপদের মানুষের অধিকার প্রতিষ্ঠা করতে। বালু-পাথরের দুর্নীতির রাজনীতি বন্ধ করে মানবিক ও জবাবদিহিমূলক নেতৃত্ব প্রতিষ্ঠা করাই আমার লক্ষ্য।”

তিনি আরও বলেন, “নির্বাচিত হলে ‘জনসম্পদ রক্ষা ট্রাস্ট’ গঠন, অবৈধ পাথর-বালু উত্তোলন বন্ধ এবং শিক্ষা, স্বাস্থ্য ও যোগাযোগ খাতে কাঙ্ক্ষিত উন্নয়ন নিশ্চিত করবো। পাশাপাশি পরিবেশবান্ধব পর্যটন খাতে কর্মসংস্থানের নতুন সুযোগ সৃষ্টি করবো।”

উল্লেখ্য, অ্যাডভোকেট মোহাম্মদ আলী এর আগেও দুইবার জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিয়েছেন। ১৯৯৬ সালের উপ-নির্বাচন ও ২০০১ সালের জাতীয় নির্বাচনে তিনি খেজুর গাছ প্রতীক নিয়ে সিলেট-৪ আসনে প্রতিদ্বন্দ্বিতা করেন। দুইবারই শক্ত প্রতিদ্বন্দ্বিতায় জনগণের দৃষ্টি আকর্ষণ করেন।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জমিয়তের কেন্দ্রীয় সিনিয়র যুগ্ম মহাসচিব মাওলানা বাহাউদ্দীন যাকারিয়া, যুগ্ম মহাসচিব মাওলানা আতাউর রাহমান কোম্পানিগঞ্জী, সহকারী মহাসচিব মাওলানা জয়নুল আবেদীন, সহ সাংগঠনিক সম্পাদক মুফতী নাসির উদ্দীন খান, সিলেট জেলা উত্তর জমিয়তের সিনিয়র সহ-সভাপতি মাওলানা নূর আহমাদ কাসেমী, সেক্রেটারি মুফতী এবাদুর রাহমান এবং অন্যান্য নেতৃস্থানীয় উলামায়ে কেরাম।

সম্মেলনটি পরিচালনা করেন মাওলানা কবীর আহমদ ও মাওলানা মুহিব্বুল্লাহ। জনসম্পদ রক্ষা ও জনকল্যাণমূলক রাজনীতির বার্তা নিয়ে জমিয়তের এই ঘোষণাকে নির্বাচনী মাঠে গুরুত্বপূর্ণ অগ্রগতি হিসেবে দেখছেন স্থানীয়রা।

সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

এ বিভাগের অন্যান্য খবর

নোটিশ : ডেইলি সিলেটে প্রকাশিত/প্রচারিত সংবাদ, আলোকচিত্র, ভিডিওচিত্র, অডিও বিনা অনুমতিতে ব্যবহার করা বেআইনি -সম্পাদক

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

২০১১-২০১৭

সম্পাদক ও প্রকাশক: খন্দকার আব্দুর রহিম
নির্বাহী সম্পাদক: মারুফ হাসান
অফিস: ব্লু ওয়াটার শপিং সিটি, ৯ম তলা, জিন্দাবাজার, সিলেট।
মোবাইল: ০১৭১২ ৮৮৬ ৫০৩
ই-মেইল: dailysylhet@gmail.com

Developed by: