সর্বশেষ আপডেট : ৪ ঘন্টা আগে
মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৬ খ্রীষ্টাব্দ | ৫ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ |

DAILYSYLHET

হবিগঞ্জে ১ কোটি ১৪ লাখ টাকার ভারতীয় পণ্য জব্দ

হবিগঞ্জ সংবাদদাতা ::

হবিগঞ্জে সাড়ে তিন মেট্রিক টন গরুর মাংসসহ এক কোটি ১৪ লাখ টাকা মূল্যের ভারতীয় পণ্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। মঙ্গলবার (১৩ মে) সকালে বিজিবির (হবিগঞ্জ ব্যাটালিয়ন) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল তানজিলুর রহমান এসব তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, সোমবার বিজিবির একটি বিশেষ টহল দল জেলার মাধবপুর উপজেলার জগদীশপুর মুক্তিযোদ্ধা চত্বর এলাকায় ঢাকা-সিলেট মহাসড়কে চোরাচালানবিরোধী অভিযান পরিচালনা করে। এ সময় একটি ট্রাক রেখে চালক পালিয়ে আত্মগোপন করেন। পরে ট্রাক থেকে সাড়ে তিন টন হিমায়িত ভারতীয় গরুর মাংস ও বিপুল পরিমাণ উন্নতমানের জর্জেট থান কাপড় জব্দ করা হয়।

এছাড়া গত ৩ দিনে জেলার বিভিন্ন স্থানে আরও চারটি অভিযানে ৫টি ভারতীয় গরু, ১০০ কেজি রাবার, ৩০ কেজি গাঁজা ও একটি বাইসাইকেল জব্দ করা হয়। এসব পণ্যের মূল্য আনুমানিক ১ কোটি ১৪ লাখ টাকা।

তিনি আরও জানান, থান কাপড় ও গরুর মাংসের চোরাচালানটি সিলেট থেকে ঢাকার দিকে যাচ্ছিল। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে সেগুলো জব্দ করা হয়। জব্দ করা পণ্য আইন অনুযায়ী মাধবপুর ও চুনারুঘাট থানায় হস্তান্তর করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

এ বিভাগের অন্যান্য খবর

নোটিশ : ডেইলি সিলেটে প্রকাশিত/প্রচারিত সংবাদ, আলোকচিত্র, ভিডিওচিত্র, অডিও বিনা অনুমতিতে ব্যবহার করা বেআইনি -সম্পাদক

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

২০১১-২০১৭

সম্পাদক ও প্রকাশক: খন্দকার আব্দুর রহিম
নির্বাহী সম্পাদক: মারুফ হাসান
অফিস: ব্লু ওয়াটার শপিং সিটি, ৯ম তলা, জিন্দাবাজার, সিলেট।
মোবাইল: ০১৭১২ ৮৮৬ ৫০৩
ই-মেইল: dailysylhet@gmail.com

Developed by: