সর্বশেষ আপডেট : ৭ ঘন্টা আগে
বুধবার, ১৯ অগাস্ট ২০২৬ খ্রীষ্টাব্দ | ৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ |

DAILYSYLHET

গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেফতার

হবিগঞ্জ সংবাদদাতা ::

হবিগঞ্জ জেলার মাধবপুরে ৬ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করেছে পুলিশ।

মঙ্গলবার (২৯ এপ্রিল) বিকেলে মাধবপুর থানার তেলিয়াপাড়া ফাঁড়ির পুলিশ নোয়াহাটি এলাকায় চেকপোস্ট বসিয়ে তল্লাশি চালানোর সময় মরিচের বস্তার ভেতর থেকে ৬ কেজি গাঁজা উদ্ধার করেন। এ সময় দুই মাদক কারবারিকে গ্রেফতার করা হয়।

গ্রেফতার ব্যক্তিরা হলেন, জেলার মাধবপুর উপজেলার ধনকুড়া গ্রামের ফারুক মিয়ার ছেলে খলিল মিয়া ও বনগাঁও গ্রামের মসকুদ আলীর ইলিয়াস মিয়া। তেলিয়াপাড়া পুলিশ ফাঁড়ির এসআই জয় পাল ও এএসআই শহীদুল ইসলাম সঙ্গীয় ফোর্স নিয়ে চেকপোস্ট কার্যক্রম পরিচালনা করেন।

মাধবপুর থানার ওসি আব্দুল্লাহ আল মামুন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, মাদক নির্মূলে পুলিশ নিরলসভাবে কাজ করে যাচ্ছে। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

এ বিভাগের অন্যান্য খবর

নোটিশ : ডেইলি সিলেটে প্রকাশিত/প্রচারিত সংবাদ, আলোকচিত্র, ভিডিওচিত্র, অডিও বিনা অনুমতিতে ব্যবহার করা বেআইনি -সম্পাদক

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

২০১১-২০১৭

সম্পাদক ও প্রকাশক: খন্দকার আব্দুর রহিম
নির্বাহী সম্পাদক: মারুফ হাসান
অফিস: ব্লু ওয়াটার শপিং সিটি, ৯ম তলা, জিন্দাবাজার, সিলেট।
মোবাইল: ০১৭১২ ৮৮৬ ৫০৩
ই-মেইল: dailysylhet@gmail.com

Developed by: