সর্বশেষ আপডেট : ০ ঘন্টা আগে
রবিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৬ খ্রীষ্টাব্দ | ৩ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ |

DAILYSYLHET

চুনারুঘাট উপজেলা শ্রমিক লীগ সভাপতি গ্রেফতার

হবিগঞ্জ সংবাদদাতা ::

হবিগঞ্জ জেলার চুনারুঘাট উপজেলা শ্রমিক লীগ সভাপতি শেখ দেলোয়ার হোসেনকে গ্রেফতার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

বুধবার (২৩ এপ্রিল) ভোরের দিকে তাকে গ্রেফতার করে হবিগঞ্জ সদর মডেল থানা পুলিশ।

পরে দুপুরে দেলোয়ারকে আদালতে হাজির করলে বিচারক তাকে জেলা কারাগারে পাঠানোর নির্দেশ দেন। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলার ঘটনায় দায়ের করা মামলায় তাকে গ্রেফতার দেখানো হয়েছে। দেলোয়ার চুনারুঘাটের আমকান্দি গ্রামের মৃত আব্দুল গফুর ওরফে তোতাই মিয়ার ছেলে।

চুনারুঘাট থানার ওসি মো. নূর আলম জানান, দেলোয়ারের বিরুদ্ধে ছাত্র-জনতার ওপর হামলা এবং সাম্প্রতিক সময়ে এলাকায় নাশকতার পরিকল্পনার অভিযোগ রয়েছে। দুপুরে তাকে কারাগারে পাঠানো হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

নোটিশ : ডেইলি সিলেটে প্রকাশিত/প্রচারিত সংবাদ, আলোকচিত্র, ভিডিওচিত্র, অডিও বিনা অনুমতিতে ব্যবহার করা বেআইনি -সম্পাদক

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

২০১১-২০১৭

সম্পাদক ও প্রকাশক: খন্দকার আব্দুর রহিম
নির্বাহী সম্পাদক: মারুফ হাসান
অফিস: ব্লু ওয়াটার শপিং সিটি, ৯ম তলা, জিন্দাবাজার, সিলেট।
মোবাইল: ০১৭১২ ৮৮৬ ৫০৩
ই-মেইল: dailysylhet@gmail.com

Developed by: