সর্বশেষ আপডেট : ২ ঘন্টা আগে
রবিবার, ১৪ জুন ২০২৬ খ্রীষ্টাব্দ | ৩১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ |

DAILYSYLHET

নগরীতে ৬০ পিস ইয়াবাসহ দুইজন গ্রেপ্তার

স্টাফ রিপোর্টার ::

সিলেট মহানগর পুলিশের (এসএমপি) মাদকবিরোধী অভিযানে এয়ারপোর্ট থানা এলাকায় ৬০ পিস ইয়াবাসহ দুই যুবককে গ্রেপ্তার করা হয়েছে। রবিবার (২০ এপ্রিল ২০২৫) গভীর রাতে ধোপাগুল সাহেবের বাজার রোড এলাকায় চেকপোস্ট স্থাপন করে তাদের আটক করা হয়।

এয়ারপোর্ট থানার এসআই (নিঃ) জুয়েল চৌধুরী, সঙ্গীয় অফিসার ও ফোর্সের সহায়তায় অভিযান চালিয়ে সিএনজি অটোরিকশাযোগে যাত্রীবেশে চলাফেরা করা দুই মাদক কারবারিকে আটক করেন। গ্রেপ্তারকৃতরা হলেন—সিলেট জেলার এয়ারপোর্ট থানার মহালদিক এলাকার মোঃ আবুল হোসেন (২৭), পিতা- মোঃ আব্দুন নূর, ও ধূপাণ্ডল এলাকার মোঃ সোহেল (৩৫), পিতা-মৃত জমশেদ আলী।

পুলিশ জানায়, তাদের কাছ থেকে মোট ৬০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়, যার ওজন ৬ গ্রাম এবং আনুমানিক বাজারমূল্য প্রায় ১৮ হাজার টাকা।

এ ঘটনায় এয়ারপোর্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ২০১৮ সালের ৩৬(১) এর ১০(ক)/৪১ ধারায় মামলা (নম্বর-১৭, তারিখ-২০/০৪/২০২৫) দায়ের করা হয়েছে। গ্রেপ্তারকৃতদের আদালতে সোপর্দ করা হয়েছে।

ঘটনার বিষয়ে গণমাধ্যমকে নিশ্চিত করেন এসএমপির অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (মিডিয়া) মোহাম্মদ সাইফুল ইসলাম।

সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

এ বিভাগের অন্যান্য খবর

নোটিশ : ডেইলি সিলেটে প্রকাশিত/প্রচারিত সংবাদ, আলোকচিত্র, ভিডিওচিত্র, অডিও বিনা অনুমতিতে ব্যবহার করা বেআইনি -সম্পাদক

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

২০১১-২০১৭

সম্পাদক ও প্রকাশক: খন্দকার আব্দুর রহিম
নির্বাহী সম্পাদক: মারুফ হাসান
অফিস: ব্লু ওয়াটার শপিং সিটি, ৯ম তলা, জিন্দাবাজার, সিলেট।
মোবাইল: ০১৭১২ ৮৮৬ ৫০৩
ই-মেইল: dailysylhet@gmail.com

Developed by: