সর্বশেষ আপডেট : ১২ ঘন্টা আগে
শনিবার, ২৭ জুন ২০২৬ খ্রীষ্টাব্দ | ১৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ |

DAILYSYLHET

বড়লেখায় ফাস্ট ফুডের দোকানে চার তরুণ-তরুণী লাঞ্ছিত : গ্রেপ্তার ৩

বড়লেখা প্রতিনিধি:

মৌলভীবাজারের বড়লেখায় একটি ফাস্ট ফুডের দোকানে চার তরুণ-তরুণীকে আটকে হেনস্তা এবং দোকান ভাঙচুরের অভিযোগ উঠেছে। গত বুধবার (২৬ ফেব্রুয়ারি) রাতে বড়লেখা পৌরশহরের একটি ফাস্ট ফুড রেস্টুরেন্টে এ ঘটনা ঘটে।

পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, এ ঘটনায় জড়িত সন্দেহে তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। বৃহস্পতিবার ভুক্তভোগী এক তরুণীর করা মামলায় তাদের গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়। গ্রেপ্তারকৃতরা হলেন মৌলভীবাজার জেলার বড়লেখা উপজেলার মুছেগুল গ্রামের আহমদ মোস্তফা তোফায়েল, দোহালিয়া গ্রামের মো. শফিকুল ইসলাম আদিল এবং বড়থল গ্রামের নাইম আহমদ।

স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গেছে, ঘটনার সময় দুই তরুণ ও তাদের পূর্বপরিচিত দুই তরুণী রেস্টুরেন্টে খেতে যান। তারা বের হওয়ার সময় কয়েকজন যুবক তাদের আটকে নানা কটূক্তি করে এবং ভিডিও ধারণ করে সামাজিক মাধ্যমে ছড়িয়ে দেয়। একপর্যায়ে উত্তেজিত জনতা রেস্টুরেন্টে ভাঙচুর চালায়।

পরে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হলেও উত্তেজনা না কমায় সেনাবাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

এ ঘটনায় ভুক্তভোগী এক তরুণী অজ্ঞাতনামা ২০-২৫ জনের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করেছেন।

এদিকে, স্থানীয় একাধিক সাংবাদিক জানান, ঘটনার বিষয়ে জানতে চাইলে বড়লেখা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কাশেম সরকার তাদের ফোন ধরেননি। সাংবাদিকরা মনে করেন, যেকোনো ঘটনায় পুলিশের দায়িত্বশীল ভূমিকা রাখা প্রয়োজন।

এ বিষয়ে জানতে চাইলে সংশ্লিষ্ট ফাস্ট ফুড রেস্টুরেন্ট কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলে তাদের ফোন বন্ধ পাওয়া যায়।

সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

এ বিভাগের অন্যান্য খবর

নোটিশ : ডেইলি সিলেটে প্রকাশিত/প্রচারিত সংবাদ, আলোকচিত্র, ভিডিওচিত্র, অডিও বিনা অনুমতিতে ব্যবহার করা বেআইনি -সম্পাদক

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

২০১১-২০১৭

সম্পাদক ও প্রকাশক: খন্দকার আব্দুর রহিম
নির্বাহী সম্পাদক: মারুফ হাসান
অফিস: ব্লু ওয়াটার শপিং সিটি, ৯ম তলা, জিন্দাবাজার, সিলেট।
মোবাইল: ০১৭১২ ৮৮৬ ৫০৩
ই-মেইল: dailysylhet@gmail.com

Developed by: