সর্বশেষ আপডেট : ১ ঘন্টা আগে
শনিবার, ২৪ জানুয়ারী ২০২৬ খ্রীষ্টাব্দ | ১১ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ |

DAILYSYLHET

পাকিস্তানে জুমার নামাজে বোমা বিস্ফোরণে নিহত ৩

ডেইলি সিলেট ডেস্ক ::

পাকিস্তানের খাইবার পাখতুনখোয়ার নওশেরা এলাকার হক্কানিয়া মাদরাসায় জুমার নামাজের পর বোমা বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এ ঘটনায় তিন জন নিহত হয়েছেন এবং অন্তত ২০ জন আহত হয়েছেন।

শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) পাকিস্তানের জরুরি বিভাগের মুখপাত্র বিলাল ফয়জি এ তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, এ ঘটনায় কমপক্ষে ২০ জনকে হাসপাতালে নেওয়া হয়েছে।

ডন পত্রিকার এক প্রতিবেদনে বলা হয়েছে, রমজানের আগে এটি ছিল শেষ জুমার নামাজ। তাই বেশি মানুষের উপস্থিতি ছিল। মসজিদটি একটি মাদরাসা প্রাঙ্গণে অবস্থিত। মাদরাসার শিক্ষার্থীদের আজই ছুটিতে যাওয়ার কথা ছিল।

প্রতিবেদনে আরো বলা হয়েছে, উদ্ধারকারী কর্মীরা এরই মধ্যে ঘটনাস্থলে পৌঁছেছ। তাছাড়া পুলিশ এ ঘটনার তদন্ত শুরু করেছে।

সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

এ বিভাগের অন্যান্য খবর

নোটিশ : ডেইলি সিলেটে প্রকাশিত/প্রচারিত সংবাদ, আলোকচিত্র, ভিডিওচিত্র, অডিও বিনা অনুমতিতে ব্যবহার করা বেআইনি -সম্পাদক

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

২০১১-২০১৭

সম্পাদক ও প্রকাশক: খন্দকার আব্দুর রহিম
নির্বাহী সম্পাদক: মারুফ হাসান
অফিস: ব্লু ওয়াটার শপিং সিটি, ৯ম তলা, জিন্দাবাজার, সিলেট।
মোবাইল: ০১৭১২ ৮৮৬ ৫০৩
ই-মেইল: dailysylhet@gmail.com

Developed by: