সর্বশেষ আপডেট : ২ ঘন্টা আগে
সোমবার, ২৭ জুলাই ২০২৬ খ্রীষ্টাব্দ | ১২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ |

DAILYSYLHET

আধিপত্য বিস্তার নিয়ে দুই গ্রুপের সংঘর্ষ, আহত ৩০

হবিগঞ্জ সংবাদদাতা ::

হবিগঞ্জের আজমিরীগঞ্জে সিএনজি স্ট্যান্ডে আধিপত্য বিস্তার নিয়ে দুই গ্রুপের সংঘর্ষে অন্তত ৩০ জন আহত হয়েছেন। গতকাল রোববার (২৩ ফেব্রুয়ারি) সন্ধ্যায় উপজেলা সদরের বাসস্ট্যান্ড সংলগ্ন সিএনজি স্ট্যান্ডে এ ঘটনা ঘটে।

আজমিরীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এডিএম মাইদুল হাসান বলেন, সিএনজি স্ট্যান্ডে আধিপত্য বিস্তার নিয়ে দু’দল শ্রমিকের মধ্যে এ সংঘর্ষ হয়েছে।

স্থানীয়রা জানান, সিএনজি স্ট্যান্ডে নতুন চালক গাড়ি নিয়ে এলে সমিতিতে আট হাজার ৫০০ টাকা করে ভর্তি ফি দিতে হয়। গত ৮-১০ বছরে প্রায় ১৭ লাখ টাকা সমিতিতে জমা হয়। সমিতির সুপারভাইজার হিসেবে দায়িত্ব পালন করছেন মাছুম তালুকদার।

এটা দেখভাল করেন মালিক সমিতির সভাপতি আলিমুল চৌধুরী। দীর্ঘ দিন ধরে সমিতির হিসাব দেওয়া নিয়ে শ্রমিকদের মধ্যে বিরোধ দেখা দেয়।

সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

এ বিভাগের অন্যান্য খবর

নোটিশ : ডেইলি সিলেটে প্রকাশিত/প্রচারিত সংবাদ, আলোকচিত্র, ভিডিওচিত্র, অডিও বিনা অনুমতিতে ব্যবহার করা বেআইনি -সম্পাদক

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

২০১১-২০১৭

সম্পাদক ও প্রকাশক: খন্দকার আব্দুর রহিম
নির্বাহী সম্পাদক: মারুফ হাসান
অফিস: ব্লু ওয়াটার শপিং সিটি, ৯ম তলা, জিন্দাবাজার, সিলেট।
মোবাইল: ০১৭১২ ৮৮৬ ৫০৩
ই-মেইল: dailysylhet@gmail.com

Developed by: