সর্বশেষ আপডেট : ৫৮ মিনিট ৩ সেকেন্ড আগে
সোমবার, ২২ জুন ২০২৬ খ্রীষ্টাব্দ | ৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ |

DAILYSYLHET

ব্রিটেনে সাংবাদিকতা ও কমিউনিটি সেবায় অবদান রাখায় সম্মাননা পেলেন সাংবাদিক ক্যারল

প্রবাস ডেস্ক ::

ব্রিটেনে সাংবাদিকতা ও কমিউনিটি সেবায় বিশেষ অবদান রাখার জন্য সাংবাদিক মো. আব্দুল মুনিম জাহেদী ক্যারলকে সম্মাননা প্রদান করা হয়েছে।

গত বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) পূর্ব লন্ডনের মেফেয়ার ভেন্যুতে অনুষ্ঠিত এক অনুষ্ঠানে তাকে এই স্বীকৃতি দেওয়া হয়। আয়োজিত এই অনুষ্ঠানে ব্রিটেনের বাংলা মিডিয়ায় বিশেষ অবদান রাখার জন্য আরও কয়েকজন সাংবাদিককে সম্মাননা জানানো হয়।

জানা গেছে, সাংবাদিক মো. আব্দুল মুনিম জাহেদী ক্যারল দীর্ঘদিন ধরে সাংবাদিকতা এবং কমিউনিটি সেবায় যুক্ত রয়েছেন। বিশেষ করে বৈশ্বিক করোনা মহামারির সময় তিনি কমিউনিটির জন্য নানা কার্যক্রম পরিচালনা করেছেন।

এছাড়াও, ২০২৪ সালের ২ মে কমিউনিটির উন্নয়নে বিশেষ ভূমিকা রাখার জন্য ব্রিটেনের একটি মর্যাদাপূর্ণ পুরস্কারে ভূষিত হন তিনি। সমাজসেবামূলক কাজের পাশাপাশি তিনি বিভিন্ন সামাজিক ও ইসলামিক সংগঠনের সঙ্গে যুক্ত রয়েছেন।

সাংবাদিকতা ও কমিউনিটি সেবায় নিরলস কাজ করার জন্য তার এই সম্মাননা প্রাপ্তি প্রশংসিত হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

এ বিভাগের অন্যান্য খবর

নোটিশ : ডেইলি সিলেটে প্রকাশিত/প্রচারিত সংবাদ, আলোকচিত্র, ভিডিওচিত্র, অডিও বিনা অনুমতিতে ব্যবহার করা বেআইনি -সম্পাদক

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

২০১১-২০১৭

সম্পাদক ও প্রকাশক: খন্দকার আব্দুর রহিম
নির্বাহী সম্পাদক: মারুফ হাসান
অফিস: ব্লু ওয়াটার শপিং সিটি, ৯ম তলা, জিন্দাবাজার, সিলেট।
মোবাইল: ০১৭১২ ৮৮৬ ৫০৩
ই-মেইল: dailysylhet@gmail.com

Developed by: