সর্বশেষ আপডেট : ২৯ মিনিট ৫১ সেকেন্ড আগে
বুধবার, ২৮ অক্টোবর ২০২৬ খ্রীষ্টাব্দ | ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ |

DAILYSYLHET

বিবিসিসিআই চেয়ারম্যানকে অভিনন্দন : কমিউনিটির ঐক্য ও উন্নয়নে একসঙ্গে কাজ করার আহ্বান

লন্ডন প্রতিনিধি:

ব্রিটিশ বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের (বিবিসিসিআই) লন্ডন রিজিয়নের নবনির্বাচিত চেয়ারম্যান, বিশিষ্ট ব্যবসায়ী ও সাংবাদিক শফিকুল ইসলামের সম্মানে প্রীতিভোজ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

যুক্তরাজ্যস্থ দিরাইবাসীর উদ্যোগে গত সোমবার (২৬ অক্টোবর) লন্ডনের একটি হলে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে যুক্তরাজ্যে বসবাসরত দিরাইবাসী, বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ এবং কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিরা অংশ নেন।

দিরাই থানা ডেভেলপমেন্ট অর্গানাইজেশন ইউকের সভাপতি মিজানুর রহমান চৌধুরীর সভাপতিত্বে এবং সংগঠনের সিনিয়র সহসভাপতি ও সাবেক ছাত্রনেতা সিজিল মিয়ার পরিচালনায় অনুষ্ঠানে পবিত্র কোরআন থেকে তিলাওয়াত করেন দিরাই শাল্লা কালচারাল অ্যান্ড ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন ইউকের কোষাধ্যক্ষ আলী আহমেদ। স্বাগত বক্তব্য দেন দিরাই থানা ডেভেলপমেন্ট অর্গানাইজেশন ইউকের সভাপতি সহিদুল ইসলাম নজরুল।

অনুষ্ঠানে বক্তব্য দেন বিবিসিসিআই ইউকের সভাপতি মুহিব চৌধুরী, লন্ডনের ইম্পেরিয়াল কলেজের ক্লিনিক্যাল লেকচারার ড. মঞ্জুর শওকত, দিরাই পৌরসভার সাবেক মেয়র আজিজুর রহমান বুলবুল এবং বিশিষ্ট আইনজীবী ব্যারিস্টার ফখরুল আলম চৌধুরী শামীম।

এ ছাড়া বক্তব্য দেন দিরাই থানা ডেভেলপমেন্ট অর্গানাইজেশন ইউকের সাবেক সভাপতি নাজমুল হোসেন চৌধুরী ও মিল্লিক মিয়া চৌধুরী, দিরাই শাল্লা কালচারাল অ্যান্ড ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন ইউকের প্রতিষ্ঠাতা সভাপতি অধ্যাপক ওমর ফারুক, সংগঠনটির সাবেক সভাপতি খালেদ রেজা খান, কমিউনিটি নেতা ও ব্যবসায়ী আমির উদ্দিন, টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের কাউন্সিলর বদরুল চৌধুরী, দিরাই থানা ডেভেলপমেন্ট অর্গানাইজেশন ইউকের সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আবুল হাসনাত, বর্তমান সাধারণ সম্পাদক সরদার আমির খসরু এবং দিরাই শাল্লা কালচারাল অ্যান্ড ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন ইউকের সাবেক সাধারণ সম্পাদক আতিকুর রহমান রুবেল।

অনুষ্ঠানে আরও বক্তব্য দেন সাজ্জাদ মিয়া, সৈয়দ জিয়াউর রহমান, আতাউর রহমান বাদশা ও তপু আহমেদসহ কমিউনিটির অন্যান্য বিশিষ্ট ব্যক্তি।

উপস্থিত ছিলেন কমিউনিটি নেতা নজরুল ইসলাম, দিরাই থানা ডেভেলপমেন্ট অর্গানাইজেশন ইউকের সাবেক সাধারণ সম্পাদক বিপ্লব সরদার, সাবেক সহসভাপতি ইসলাম উদ্দিন ও আব্দুল কাদির, বর্তমান সহসভাপতি ফয়ছল মিয়া চৌধুরী, শিক্ষা বিষয়ক সম্পাদক লিটন মিয়া, সাবেক সাংস্কৃতিক সম্পাদক আক্তার হোসেন চৌধুরী, দিরাই শাল্লা কালচারাল অ্যান্ড ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন ইউকের সিনিয়র সহসভাপতি শাহিন মিয়া, সহসভাপতি সৈয়দ রুহেল আমিন জাকারিয়া এবং নির্বাহী সদস্য মো. লেছু মিয়া।

এ ছাড়া দিরাই থানা ডেভেলপমেন্ট অর্গানাইজেশন ইউকের নির্বাহী সদস্য আব্দুল আওয়াল, আয়না মিয়া, মোতালেব মিয়া ও এনামুল হক চৌধুরী, আব্দুস সহিদ, মোরাদ মিয়া, দুলন মিয়া, আব্দুল গফফার, এনামুল হক ও রুবেল মিয়াসহ অনেকে উপস্থিত ছিলেন।

বক্তারা শফিকুল ইসলামকে বিবিসিসিআই লন্ডন রিজিয়নের চেয়ারম্যান নির্বাচিত হওয়ায় অভিনন্দন জানান এবং তাঁর নতুন দায়িত্বে সাফল্য কামনা করেন। তাঁরা বলেন, যুক্তরাজ্যে দিরাইবাসীর পারস্পরিক সম্প্রীতি ও ঐক্য বজায় রাখা এবং কমিউনিটির সার্বিক উন্নয়নে সম্মিলিতভাবে কাজ করা জরুরি।

প্রীতিভোজ ও মতবিনিময়ের মধ্য দিয়ে অনুষ্ঠানে উপস্থিত অতিথিরা পরস্পরের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন। একই সঙ্গে কমিউনিটির উন্নয়ন, পারস্পরিক সহযোগিতা বৃদ্ধি এবং ভবিষ্যতে ঐক্যবদ্ধভাবে বিভিন্ন উদ্যোগ বাস্তবায়নের বিষয়ে মতামত তুলে ধরেন।

সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

এ বিভাগের অন্যান্য খবর

নোটিশ : ডেইলি সিলেটে প্রকাশিত/প্রচারিত সংবাদ, আলোকচিত্র, ভিডিওচিত্র, অডিও বিনা অনুমতিতে ব্যবহার করা বেআইনি -সম্পাদক

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

২০১১-২০১৭

সম্পাদক ও প্রকাশক: খন্দকার আব্দুর রহিম
নির্বাহী সম্পাদক: মারুফ হাসান
অফিস: ব্লু ওয়াটার শপিং সিটি, ৯ম তলা, জিন্দাবাজার, সিলেট।
মোবাইল: ০১৭১২ ৮৮৬ ৫০৩
ই-মেইল: dailysylhet@gmail.com

Developed by: