![]()


ডেইলি সিলেট ডেস্ক ::
হবিগঞ্জের মাধবপুরে অবৈধভাবে ভারতে অনুপ্রবেশের অভিযোগে নারীসহ ৬ ব্যক্তিকে আটক করেছে বিজিবি।
শুক্রবার (১৮ অক্টোবর) ভোর সাড়ে ৫ টার দিকে সরাইল ব্যাটালিয়ন (২৫ বিজিবি) এর অধীনস্থ ধর্মঘর বিওপি’র একটি টহল দল গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার সীমান্তবর্তী সন্তোষপুর এলাকায় অভিযান চালিয়ে ভারতে অবৈধভাবে অনুপ্রবেশের চেষ্টা কালে ৬ ব্যক্তিকে আটক করেন।
ধৃত ব্যক্তিরা হলো, নরসিংদী জেলার পলাশ উপজেলার সান্নেরবাড়ি গ্রামের ফনিন্ড সরকার এর পুত্র শ্রী প্রসন্ন সরকার (৫৫), তরুণী ভৌমিক এর কন্যা প্রিয় বালা ভৌমিক (৮৬), তাপস রায় এর কন্যা শিল্পী রায় (৪২) ও পুত্র শুভ রায় (১৩), ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগর উপজেলার বাগি গ্রামের চন্নধর মল্লিক এর পুত্র জীবন মল্লিক (১৭), গৌড় মল্লিক এর পুত্র শান্ত মল্লিক (১৬)।
সরাইল ব্যাটালিয়ন (২৫ বিজিবি) এর অধিনায়ক লেঃ কর্নেল ফারাহ্ মোহাম্মদ ইমতিয়াজ সত্যতা নিশ্চিত করে জানান, ধৃত ব্যাক্তিদের বিরুদ্ধে মাধবপুর থানায় মামলা রুজু প্রকৃয়াধীন আছে।
সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন