সর্বশেষ আপডেট : ১৪ ঘন্টা আগে
রবিবার, ১৮ জানুয়ারী ২০২৬ খ্রীষ্টাব্দ | ৫ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ |

DAILYSYLHET

ট্রাক চাপায় ২ মোটরসাইকেল আরোহী নিহত

ডেইলি সিলেট ডেস্ক ::

বগুড়ার শাজাহানপুরে বালুবাহী ট্রাক চাপায় দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। শুক্রবার (১৮ অক্টোবর) ‍দিবাগত রাতে উপজেলার জোড়া কৃষি কলেজ এলাকায় বগুড়া-নাটোর মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- শাজাহানপুর উপজেলার গণ্ডগ্রামের মানিকের ছেলে পলাশ (৩৩) ও একই এলাকার আপেল (৩০)।

শাজাহানপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল ওয়াদুদ দুর্ঘটনার তথ্য নিশ্চিত করে জানান, দুই যুবক মোটরসাইকেলে করে নাটোরের দিকে যাচ্ছিলেন। পথিমধ্যে জোড়া কৃষি কলেজ এলাকায় পৌঁছালে বিপরীতমুখী বালুবাহী ট্রাকের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়।

সংঘর্ষে ঘটনাস্থলেই মোটরসাইকেলে থাকা দুজন আরোহী মারা যান। দুর্ঘটনার পরপরই ট্রাকটি পালিয়ে যায়। নিহতদের মরদেহ ও মোটরসাইকেল পুলিশ হেফাজতে রয়েছে বলে জানান ওসি আব্দুল ওয়াদুদ।

সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

এ বিভাগের অন্যান্য খবর

নোটিশ : ডেইলি সিলেটে প্রকাশিত/প্রচারিত সংবাদ, আলোকচিত্র, ভিডিওচিত্র, অডিও বিনা অনুমতিতে ব্যবহার করা বেআইনি -সম্পাদক

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

২০১১-২০১৭

সম্পাদক ও প্রকাশক: খন্দকার আব্দুর রহিম
নির্বাহী সম্পাদক: মারুফ হাসান
অফিস: ব্লু ওয়াটার শপিং সিটি, ৯ম তলা, জিন্দাবাজার, সিলেট।
মোবাইল: ০১৭১২ ৮৮৬ ৫০৩
ই-মেইল: dailysylhet@gmail.com

Developed by: