সর্বশেষ আপডেট : ১৮ ঘন্টা আগে
শনিবার, ২৪ জানুয়ারী ২০২৬ খ্রীষ্টাব্দ | ১১ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ |

DAILYSYLHET

সাইকেল কেনার জমানো টাকা বন্যার্তদের মাঝে দান করেছেন দুই শিশু

ডেইলি সিলেট ডেস্ক ::

রবিবার ২৫ (আগস্ট) রাতে বাইসাইকেল কিনার জমানো টাকা বন্যার্তদের মাঝে দান করেছেন দুই শিশু। শায়েস্তাগঞ্জ ইসলামী একাডেমীর ক্লাস ওয়ানের ছাত্র মোঃ আন নাফিউর রহমান। তার পিতা শায়েস্তাগঞ্জের বিশিষ্ট ব্যবসায়ী (নাম প্রকাশ করতে অনিচ্ছুক) জানিয়েছেন, কিছুদিন পূর্বে হজ্বে যাওয়ার জন্য আরেকজন শিশু টাকা জমিয়ে সেই জমানো টাকা দান করেছিলেন বন্যার্তদের মাঝে। মুহূর্তের ভিতরেই সেই নিউজটি ভাইরাল হয়ে যায়।

নাফিউর রহমান সেই ভিডিও দেখে, তার বাবাকে প্রতিনিয়ত বলতে থাকে তার ব্যাংকের জমানো টাকা শায়েস্তাগঞ্জের বন্যার্ত মানুষের পাশে দেওয়ার জন্য। তৎকালীন সময়ে, শায়েস্তাগঞ্জের তরুণ স্বেচ্ছাসেবীদের সাথে যোগাযোগ করার পরে।

রবিবার রাত ৯টায়, তার ব্যাংক ভাঙ্গা হয়। সেইসময়ে তার চাচাতো ভাই, মো: ইফাজ এবং আন নাফিউর রহমান দুইজনে মিলে ৮৫৭০ টাকা স্বেচ্ছাসেবী আল আমিন সাঈফীর হাতে তুলে দিয়েছেন। উপস্থিত সময়ে অনেক স্বেচ্ছাসেবী তাদের এই আগ্রহ দেখে সাধুবাদ জানিয়েছেন এবং দুই শিশুর জন্য দোয়া করেছেন।

স্বেচ্ছাসেবী আল আমিন সাঈফী বলেন, তাদের এই উদারতা ও আগ্রহ দেখে আমরা অনেক গর্ববোধ করছি এবং তাদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করছি।

সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

এ বিভাগের অন্যান্য খবর

নোটিশ : ডেইলি সিলেটে প্রকাশিত/প্রচারিত সংবাদ, আলোকচিত্র, ভিডিওচিত্র, অডিও বিনা অনুমতিতে ব্যবহার করা বেআইনি -সম্পাদক

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

২০১১-২০১৭

সম্পাদক ও প্রকাশক: খন্দকার আব্দুর রহিম
নির্বাহী সম্পাদক: মারুফ হাসান
অফিস: ব্লু ওয়াটার শপিং সিটি, ৯ম তলা, জিন্দাবাজার, সিলেট।
মোবাইল: ০১৭১২ ৮৮৬ ৫০৩
ই-মেইল: dailysylhet@gmail.com

Developed by: