সর্বশেষ আপডেট : ১৫ ঘন্টা আগে
শুক্রবার, ২৬ জুন ২০২৬ খ্রীষ্টাব্দ | ১২ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ |

DAILYSYLHET

বানিয়াচং-হবিগঞ্জ রোডে ট্রাক-ইজিবাইক সংঘর্ষে চালক নিহত

ডেইলি সিলেট ডেস্ক ::

হবিগঞ্জের বানিয়াচংয়ে ট্রাক-ইজিবাইক সংঘর্ষে ইজিবাইক চালক নিহত হয়েছে।

নিহত মো: মিরজাহান (৩০) সে বানিয়াচং উপজেলার চতুরঙ্গ রায়ের পাড়া গ্রামের আব্দুল বারী মিয়ার পুত্র।

বুধবার (৩ জুলাই) দুপুর দেড়টায় বানিয়াচং-হবিগঞ্জ সড়কের সুনারু নামক স্থানে ঘটনা ঘটে। এসময় ইজিবাইকে থাকা অপর চার জন যাত্রী আহত হয়েছেন।

বানিয়াচং থানা পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, হবিগঞ্জ থেকে ইজিবাইকে যাত্রী নিয়ে বানিয়াচং আসার পথে বানিয়াচং-হবিগঞ্জ রোডের সুনারু নামক স্থানে বেপরোয়া গতির একটি ট্রাক পিছন দিক থেকে ইজিবাইকটিতে ধাক্কা দিয়ে পাশের ডোবায় ফেলে দেয়। এ সময় আশপাশের লোকজন আহতদেরকে উদ্ধার করে হবিগঞ্জ ২৫০ শয্যা সদর হাসপাতালে প্রেরণ করেন। ইজিবাইক চালক মোঃ মিরজাহান মিয়া ঘটনাস্থলেই মারা যান।

বানিয়াচং থানা অফিসার ইনর্চাজ মোঃ দিলোয়ার হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান,এ ব্যাপারে তদন্ত স্বাপেক্ষে প্রয়োজনীয় ব্যাবস্থা গ্রহণ করা হবে।

সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

নোটিশ : ডেইলি সিলেটে প্রকাশিত/প্রচারিত সংবাদ, আলোকচিত্র, ভিডিওচিত্র, অডিও বিনা অনুমতিতে ব্যবহার করা বেআইনি -সম্পাদক

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

২০১১-২০১৭

সম্পাদক ও প্রকাশক: খন্দকার আব্দুর রহিম
নির্বাহী সম্পাদক: মারুফ হাসান
অফিস: ব্লু ওয়াটার শপিং সিটি, ৯ম তলা, জিন্দাবাজার, সিলেট।
মোবাইল: ০১৭১২ ৮৮৬ ৫০৩
ই-মেইল: dailysylhet@gmail.com

Developed by: