সর্বশেষ আপডেট : ১১ মিনিট ২৯ সেকেন্ড আগে
শনিবার, ১১ এপ্রিল ২০২৬ খ্রীষ্টাব্দ | ২৮ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ |

DAILYSYLHET

মাধবপুরে নিখোঁজের ৪ দিন পর হাফেজের ম-র-দে-হ উদ্ধার

ডেইলি সিলেট ডেস্ক ::

হবিগঞ্জের মাধবপুরে নিখোঁজের ৪দিন পর পাওয়া গেল হাফেজ বুলবুল আহমেদ হৃদয়ের (২০) মরদেহ।

সোমবার (১৮ মার্চ) সকালে উপজেলার সোনাই নদীতে তার লাশ পাওয়া যায়। মৃত হৃদয় চৌমুহনী ইউনিয়নের কমলানগর গ্রামের আইয়ুব আলীর ছেলে।

পারিবারিক সূত্রে জানা যায়, বুলবুল আহমেদ গত বৃহস্পতিবার দুপুরে বাড়ীর পাশে সোনাই নদীতে মাছ ধরতে যান। এরপর তিনি আর বাড়ী ফিরে আসেননি। এনিয়ে ওইদিন রাতেই মাধবপুর থানায় একটি সাধারণ ডায়রি করা হয়।

সোমবার সকালে স্থানীয় লোকজন সোনাই নদীতে ভাসমান অবস্থায় তার লাশ দেখতে পান। পরে পুলিশে খবর দিলে মাধবপুর থানার ইন্সপেক্টর তদন্ত আতিকুর রহমান ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে সুরতহাল রিপোর্ট তৈরি করেন।

বিষয়টি নিশ্চিত করে ইন্সপেক্টর তদন্ত জানান-আমরা ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে সুরতহাল রিপোর্ট তৈরি করেছি। প্রাথমিকভাবে কোন আঘাতের চিহ্ন পাওয়া যায় নাই। তবে ময়নাতদন্ত শেষে বিস্তারিত জানা যাবে।

সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

নোটিশ : ডেইলি সিলেটে প্রকাশিত/প্রচারিত সংবাদ, আলোকচিত্র, ভিডিওচিত্র, অডিও বিনা অনুমতিতে ব্যবহার করা বেআইনি -সম্পাদক

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

২০১১-২০১৭

সম্পাদক ও প্রকাশক: খন্দকার আব্দুর রহিম
নির্বাহী সম্পাদক: মারুফ হাসান
অফিস: ব্লু ওয়াটার শপিং সিটি, ৯ম তলা, জিন্দাবাজার, সিলেট।
মোবাইল: ০১৭১২ ৮৮৬ ৫০৩
ই-মেইল: dailysylhet@gmail.com

Developed by: