সর্বশেষ আপডেট : ৯ ঘন্টা আগে
শুক্রবার, ৩১ জুলাই ২০২৬ খ্রীষ্টাব্দ | ১৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ |

DAILYSYLHET

ভালোবেসে হবিগঞ্জে এসেছেন মালয়েশিয়ান তরুণী

হবিগঞ্জ প্রতিনিধ ::

মালয়েশিয়ার তরুণী স্মৃতি নূর ফাতিম বাংলাদেশে ছুটে এসেছেন। ঈদুল ফিতরের তিন দিন আগে বাংলাদেশে আসেন ফাতিম। হবিগঞ্জের তরুণ আবদুর রকিব খান রাজাকে ভালোবেসে এসেছেন তিনি। সম্প্রতি দুই পরিবারের সম্মতিতে বিয়ে করেন তারা। বর্তমানে তারা হবিগঞ্জ শহরে অবস্থান করছেন।

চার বছর আগে উচ্চশিক্ষার জন্য মালয়েশিয়ায় যান হবিগঞ্জের ছেলে আবদুর রকিব খান। এরপর কুয়ালালামপুরের মেয়ে ফাতিমের সঙ্গে তার পরিচয় ও প্রেম হয়। সম্প্রতি রকিব দেশে আসেন। এ সময় ফাতিম বাংলাদেশে আসার আগ্রহ প্রকাশ করেন এবং রকিবকে বিয়ের প্রস্তাব দেন। এরপর দুই পরি1বারের অভিভাবকদের সম্মতিতে তাদের বিয়ে হয়।

আবদুর রকিব খান বলেন, পড়াশোনা শেষ করতে কিছুদিন পর তিনি আবার মালয়েশিয়ায় যাবেন। ফাতিম হবিগঞ্জ শহরে তার পরিবারের সঙ্গে থাকবেন। মালয়েশিয়ায় পড়াশোনা শেষ হলে বাংলাদেশেই স্থায়ী হবেন তারা।

ফাতিমের পরিবার এ বিয়েতে সম্মতি দেওয়ার পর রকিবের সঙ্গে কথা বলেন ফাতিম। এরপর ঈদের তিন আগে বাংলাদেশে আসেন। তারা হবিগঞ্জ আদালতে অ্যাফিডেভিটের মাধ্যমে বিয়ে করেন।

ফাতিম বলেন, তার মা-বাবাসহ পরিবারের সবাই রকিবের পরিবারের আন্তরিকতায় মুগ্ধ। মালয়েশিয়া থেকে তারা সার্বক্ষণিক যোগাযোগ রাখছেন।

বাংলাদেশে এসে বেশ ভালো লাগছে জানিয়ে এ মালয়েশিয়ান তরুণী বলেন, এ দেশের মানুষ মিশুক প্রকৃতির। তাদের ভালোবাসা পেয়ে মুগ্ধ তিনি। বাংলাদেশি খাবারও বেশ পছন্দ হয়েছে। মুরগির তরকারি ও দই বিশেষ ভালো লেগেছে।

সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

এ বিভাগের অন্যান্য খবর

নোটিশ : ডেইলি সিলেটে প্রকাশিত/প্রচারিত সংবাদ, আলোকচিত্র, ভিডিওচিত্র, অডিও বিনা অনুমতিতে ব্যবহার করা বেআইনি -সম্পাদক

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

২০১১-২০১৭

সম্পাদক ও প্রকাশক: খন্দকার আব্দুর রহিম
নির্বাহী সম্পাদক: মারুফ হাসান
অফিস: ব্লু ওয়াটার শপিং সিটি, ৯ম তলা, জিন্দাবাজার, সিলেট।
মোবাইল: ০১৭১২ ৮৮৬ ৫০৩
ই-মেইল: dailysylhet@gmail.com

Developed by: