সর্বশেষ আপডেট : ৫ ঘন্টা আগে
সোমবার, ২৫ মে ২০২৬ খ্রীষ্টাব্দ | ১১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ |

DAILYSYLHET

ছাত্রীকে ধর্ষণের অভিযোগে পুলিশ কনস্টেবল গ্রেফতার

হবিগঞ্জ সংবাদদাতা ::

হবিগঞ্জের চুনারুঘাট উপজেলায় কলেজছাত্রীকে ধর্ষণের অভিযোগে এক পুলিশ কনস্টেবলকে গ্রেফতার করা হয়েছে।

সোমবার (২০ ফেব্রুয়ারি) চুনারুঘাট থানার উপ-পরিদর্শক (এসআই) প্রিয়তোষ দাশ এ তথ্য নিশ্চিত করেছেন।

গ্রেফতার ব্যক্তি চুনারুঘাট উপজেলার দুধপাতিল গ্রামের রমিজ উল্লার ছেলে শিবলু মিয়া। তিনি সিলেট পুলিশ লাইনসে কর্মরত কনস্টেবল।

জানা গেছে, গত ১৫ ফেব্রুয়ারি দুধপাতিল গ্রামের বাসিন্দা ও একাদশ শ্রেণির এক ছাত্রীকে ধর্ষণের অভিযোগে কনস্টেবল শিবলুর বিরুদ্ধে মামলা দায়ের করেন ভুক্তভোগীর বাবা। পরে রোববার (১৯ ফেব্রুয়ারি) সিলেট থেকে তাকে গ্রেফতার করে পুলিশ।

এসআই প্রিয়তোষ জানান, রোববার শিবলুকে সিলেট থেকে গ্রেফতার করা হয়। পরে তাকে হবিগঞ্জ আদালতে সোপর্দ করা হয়েছে। পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা এ ঘটনার বিস্তারিত তথ্য পরে জানাবেন।

সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

নোটিশ : ডেইলি সিলেটে প্রকাশিত/প্রচারিত সংবাদ, আলোকচিত্র, ভিডিওচিত্র, অডিও বিনা অনুমতিতে ব্যবহার করা বেআইনি -সম্পাদক

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

২০১১-২০১৭

সম্পাদক ও প্রকাশক: খন্দকার আব্দুর রহিম
নির্বাহী সম্পাদক: মারুফ হাসান
অফিস: ব্লু ওয়াটার শপিং সিটি, ৯ম তলা, জিন্দাবাজার, সিলেট।
মোবাইল: ০১৭১২ ৮৮৬ ৫০৩
ই-মেইল: dailysylhet@gmail.com

Developed by: