![]()


স্টাফ রিপোর্টার :
সিলেটের দক্ষিণ সুরমার নাজিরবাজার এলাকার এবদালপুর গ্রামে এক গৃহবধূ আত্মহত্যা করেছেন। তার নাম সুমি বেগম (১৯)। তিনি ওই গ্রামের ট্রাক চালক জাকির মিয়ার স্ত্রী।
পারিবাসিক সূত্রে জানা যায়, বুধবার সন্ধ্যায় সুমি ওড়না পেঁচিয়ে ঘরের একটি বাঁশের সঙ্গে গলায় ফাঁস আত্মহত্যা করেন। বিষয়টি স্বামীর পরিবারের লোকজন দেখতে পেয়ে তার দেহ নামিয়ে ওসমানী মেডিকেল কলেজ নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
গৃহবধূ সুমির বাবার বাড়ির লোকজন বলছেন এ মৃত্যু রহস্যজনক। সুমি আত্মহত্যা করতে পারে না। তাকে পরিকল্পিত ভাবে হত্যা করা হয়েছে বলে তারা অভিযোগ করেন।
নিহতের পারিবারিক সূত্রে জানা গেছে, সুমি-জাকিরের সম্পর্কে তালতো বোন। প্রায় ৭ মাস আগে প্রেমের সম্পর্ক করে দু’জন বিয়ে করেন। সুমি অন্তঃসত্ত্বা ছিলেন।
দক্ষিণ সুরমা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুল হাসান তালুকদার জানান, লাশের ময়নাতদন্ত শেষে বলা যাবে কীভাবে মৃত্যু হয়েছে। গৃহবধূর বাবার বাড়ির লোকজন থানায় লিখিত অভিযোগ দায়ের করলে পরবর্তীত আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।