সর্বশেষ আপডেট : ১ ঘন্টা আগে
বৃহস্পতিবার, ৯ জুলাই ২০২৬ খ্রীষ্টাব্দ | ২৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ |

DAILYSYLHET

চব্বিশের জুলাই গণঅভ্যুত্থানে ছাত্রজনতার কুরবানী অবিস্মরণীয় : মাহমুদুর রহমান দিলাওয়ার

শাহজালাল জামেয়া ইসলামিয়া কামিল মাদরাসা নাজিরেরগাঁও শাখা সিলেটের ইনচার্জ মাওলানা মাহমুদুর রহমান দিলাওয়ার বলেছেন, চব্বিশের জুলাই গণঅভ্যুত্থানে ছাত্রজনতার কুরবানী অবিস্মরণীয়। শহীদেরা জীবন বিলিয়ে দিয়ে, দেশপ্রেমিক ছাত্রজনতা রক্ত ও ত্যাগের মাধ্যমে নতুন একটি দেশ উপহার দিয়েছেন। ফ্যাসিবাদী অপশক্তির কবল থেকে জাতির উদ্ধার করেছেন। জাস্টিস প্রতিষ্ঠার পথ উন্মুক্ত করে গিয়েছেন। দুর্নীতি, অন্যায়, অবিচার ও জুলুমের অবসানে কার্যকরী পদক্ষেপ দেখিয়ে গিয়েছেন। তাদের অবদান ভুলে গেলে চলবে না। শিক্ষক, শিক্ষার্থী, এমনকি আপামর জনসাধারণকে তা বারবার স্মরণ করিয়ে দিতে হবে। এই আলোচনাগুলো বেশী বেশী হওয়া উচিৎ। ম্যাসেজগুলো স্পষ্ট থাকা জরুরী। যেন নতুন করে কেউ পলাতকদের পথ অনুসরণ করতে না পারে। জুলাইয়ের চেতনা, ত্যাগ ও শিক্ষা প্রতিটি হৃদয়ে জাগরূক থাকুক।

তিনি বৃহস্পতিবার (৯ জুলাই) শাহজালাল জামেয়া ইসলামিয়া কামিল মাদরাসা, নাজিরেরগাঁও শাখা সিলেট আয়োজিত ‘৫ আগস্ট জুলাই গণঅভ্যুত্থান দিবস’ উপলক্ষ্যে আয়োজিত কর্মসূচি ঘোষণা অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।

জামেয়ার শিক্ষক মাওলানা হানীফ হোসাইনের পরিচালনায় অনুষ্ঠানে শিক্ষকদের পক্ষ থেকে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন সিদ্দিকুর রহমান, খোরশেদ আলম মহসিন, মো. শাহীন আলম, শেখ মুহাম্মদ ইউনুস আলী, আজিজুর রহমান, আলা উদ্দীন, মাওলানা মেহেদী হাসান, মাওলানা আব্দুল খালিক, হাফিজ ইমরান আহমদ, মাওলানা আমীর হোসাইন, মাওলানা কায়েস আহমদ ও হোসাইন আহমদ প্রমুখ।

ছাত্রদের পক্ষ থেকে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন- ছাত্র প্রতিনিধি হাফিজ ফাহাদ আহমদ, আব্দুর রাজ্জাক সৈয়দ, মাহিন ও ফুয়াদ আল রাব্বী, আবুল কালাম ও রেদোয়ান ইসলাম মান্না। ছাত্রীদের পক্ষ থেকে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন ছাত্রী প্রতিনিধি রাফা আঞ্জুম, ফেরদৌসী জান্নাত নওশীন, বুশরা, কুলসুমা জান্নাত সারা, তাওহীদা আক্তার, তাহেরা তামান্না ও ফাতেমা আক্তার সামিয়া।

সভাপতির বক্তব্যে মাওলানা মাহমুদুর রহমান দিলাওয়ার বলেন, নতুন প্রজন্মের কাছে জুলাইয়ের ইতিহাস তুলে ধরতে হবে। তাদের মধ্যে দেশপ্রেম, অন্যায় রুখে দেয়া ও মানবতার কল্যাণে নিবেদিত থাকার শিক্ষা ছড়িয়ে পড়ুক। নিজেদেরকে মেধা ও সততার গুণে গুণান্বিত করতে হবে। জাতির ভবিষ্যৎ যোগ্য কান্ডারী হিসেবে তাদেরকে তৈরী করার চেষ্টা আরও জোরদার হওয়া অনস্বীকার্য। মাদরাসা শিক্ষার্থীদেরকে দ্বীনি ইলম, আমল চর্চার পাশাপাশি যুগোপযোগী জ্ঞানের আলোয় সমৃদ্ধ হতে হবে।-বিজ্ঞপ্তি

সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

এ বিভাগের অন্যান্য খবর

নোটিশ : ডেইলি সিলেটে প্রকাশিত/প্রচারিত সংবাদ, আলোকচিত্র, ভিডিওচিত্র, অডিও বিনা অনুমতিতে ব্যবহার করা বেআইনি -সম্পাদক

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

২০১১-২০১৭

সম্পাদক ও প্রকাশক: খন্দকার আব্দুর রহিম
নির্বাহী সম্পাদক: মারুফ হাসান
অফিস: ব্লু ওয়াটার শপিং সিটি, ৯ম তলা, জিন্দাবাজার, সিলেট।
মোবাইল: ০১৭১২ ৮৮৬ ৫০৩
ই-মেইল: dailysylhet@gmail.com

Developed by: