![]()


দেশের অন্যতম পর্যটনকেন্দ্র সিলেটের গোয়াইনঘাট উপজে’লার জাফলংয়ে বেড়াতে এসে পানিতে ডুবে মাহিদুল ইস’লাম (১৯) নামের এক কলেজ শিক্ষার্থীর মৃ’ত্যু হয়েছে। মাহিদুল ইস’লাম নরসিংদী আইডিয়াল কলেজের এইচএসসি দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী ও নরসিংদী সদরের বাগহাটা এলাকার দেলোয়ার মৃধার ছে’লে।
আজ (১২ই জুলাই) মঙ্গলবার দুপুরে পর্যটনকেন্দ্র জাফলংয়ের জিরোপয়েন্ট এলাকায় পানিতে ডুবে কলেজ শিক্ষার্থী নি’হত হওয়ার এ ঘটনা ঘটে।
নি’খোঁজ শিক্ষার্থীর স্বজন ও ট্যুরিস্ট পু’লিশ সূত্রে জানা যায়, মাহিদুল ও তার ১২জন আত্মীয় স্বজন মিলে মঙ্গলবার সকালে নরসিংদী থেকে সিলেটের জাফলংয়ে বেড়াতে আসে। পরে দুপুরের দিকে মাহিদুলসহ আরও তিনজন ডাউকি নদীর জিরোপয়েন্ট এলাকায় গোসল করতে নামেন। গোসল করার একপর্যায়ে সেখান থেকে স্রোতের টানে তলিয়ে গিয়ে মাহিদুল নি’খোঁজ হয়।
খবর পেয়ে ট্যুরিষ্ট পু’লিশ, গোয়াইনঘাট থা’না পু’লিশ, বিজিবি ও সিলেটের দমকল বাহিনীর ডুবুরি দলের সদস্যরা অনেক চেষ্টার পর সন্ধ্যা সাড়ে ৬টার দিকে মাহিদুলের ম’রদেহ উ’দ্ধার করেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করে নি’হত মাহিদুলের আত্মীয় স্বজনের বরাত দিয়ে জাফলং ট্যুরিস্ট পু’লিশের ওসি মো. রতন শেখ বলেন, পানিতে ডুবে এক কলেজ শিক্ষার্থী নি’খোঁজের খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হয়ে পু’লিশ, দমকল বাহিনী ও বিজিবির সমন্বয়ে নি’খোঁজ শিক্ষার্থীর সন্ধানে অ’ভিযান চালানো হয়। টানা ৪ ঘন্টা চেষ্টার পর নি’খোঁজের স্থলের পাশ থেকেই মাহিদুলের ম’রদেহ উ’দ্ধার করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে নি’হতের স্বজনদের কাছে ম’রদেহ হস্তান্তর করা হবে।