সর্বশেষ আপডেট : ১২ ঘন্টা আগে
বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬ খ্রীষ্টাব্দ | ২ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ |

DAILYSYLHET

বিশ্বনাথে নানাবাড়ি বেড়াতে গিয়ে নিখোঁজ মাদরাসা সুপার

সিলেটের বিশ্বনাথে মা’ওলানা মোহাম্ম’দ আজিজুর রহমান (৩১) নামে এক মাদরাসা সুপার নি’খোঁজ হয়েছেন। শুক্রবার (৬ মে) রাত ৮টায় বাড়ি থেকে তার নানা বাড়ির উদ্দেশ্যে বেরুনোর পর আর সন্ধান মিলছে না তার।

তিনি উপজে’লার অলংকারি ইউনিয়নের রামধানা গ্রামের মো. আবুল হোসেনের ছে’লে ও স্থানীয় অলংকারি-পৌদনাপুর হাফিজিয়া দাখিল (মাধ্যমিক) মাদরাসার সুপার (প্রধান শিক্ষক)।

এছাড়াও তিনি দেশী-বিদেশী একাধিক সামাজিক সংগঠনের সক্রিয় দায়িত্বশীল হিসেবে বিভিন্ন মানবিক কার্যক্রম পরিচালনা করে আসছিলেন। সম্ভাব্য সকল স্থানে খোঁজাখুঁজি শেষে ওইদিন মধ্যরাতে তার বড় ভাই মো. মুহিবুর রহমান বিশ্বনাথ থা’নায় একটি সাধারণ ডায়েরি করেন।

জিডিতে উল্লেখ করা হয়েছে, শুক্রবার রাত ৮টায় বাড়ি থেকে বের হন তিনি। পরে মধ্যরাত পর্যন্ত বাড়ি না ফেরায় পরিবারের লোকজন তার ব্যবহৃত সেলফোনে যোগাযোগ করে তা বন্ধ পান। একপর্যায়ে সকল আত্মীয়-স্বজনের বাড়িসহ সম্ভাব্য সকল স্থানে খোঁজাখুঁজি করে তার আর সন্ধান পাননি তারা।

এ বিষয়ে বিশ্বনাথ থা’না পু’লিশের ওসি (ত’দন্ত) মো. জাহিদুল ইস’লাম জানান, সানি’খোঁজ ব্যক্তির সন্ধান পেতে চেষ্টা চালানো হচ্ছে।

কোনো সুহৃদ ব্যক্তি তার সন্ধান পেলে (০১৭৪৮১৫৮২৪৬) নম্বরে যোগাযোগ করার জন্যে পরিবারের পক্ষ থেকে অনুরোধ করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

এ বিভাগের অন্যান্য খবর

নোটিশ : ডেইলি সিলেটে প্রকাশিত/প্রচারিত সংবাদ, আলোকচিত্র, ভিডিওচিত্র, অডিও বিনা অনুমতিতে ব্যবহার করা বেআইনি -সম্পাদক

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

২০১১-২০১৭

সম্পাদক ও প্রকাশক: খন্দকার আব্দুর রহিম
নির্বাহী সম্পাদক: মারুফ হাসান
অফিস: ব্লু ওয়াটার শপিং সিটি, ৯ম তলা, জিন্দাবাজার, সিলেট।
মোবাইল: ০১৭১২ ৮৮৬ ৫০৩
ই-মেইল: dailysylhet@gmail.com

Developed by: