সর্বশেষ আপডেট : ৩৬ মিনিট ৩৫ সেকেন্ড আগে
সোমবার, ২৯ জুন ২০২৬ খ্রীষ্টাব্দ | ১৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ |

DAILYSYLHET

সিলেটে আরও ৮২ জনের করোনা শনাক্ত

সিলেটে ৮২ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। মঙ্গলবার (১ সেপ্টেম্বর) ওসমানী মেডিকেল কলেজের পিসিআর ল্যাব ও শাবি ল্যাবে তাদের করোনা শনাক্ত হয়। আক্রান্তরা সিলেট বিভাগের চার জেলার বাসিন্দা।

ওসমানী হাসপাতালের উপ-পরিচালক হিমাংশু লাল রায় জানান, আজ ল্যাবে নমুনা পরীক্ষায় ১৯ জনের করোনা শনাক্ত হয়। শনাক্তদের মধ্যে ১৬ জন সিলেট জেলার বাসিন্দা। বাকি তিনজন মৌলভীবাজারের বাসিন্দা।

অন্যদিকে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের জেনেটিক ইঞ্জিনিয়ারিং অ্যান্ড বায়োটেকনোলজি বিভাগের প্রভাষক জিএম নূরনবী আজাদ জুয়েল জানান, শাবির ল্যাবে মঙ্গলবার ২৮২ টি নমুনা পরীক্ষা করা হয়।

এর মধ্যে ৬৩ জনের করোনা পজিটিভ পাওয়া গেছে। শনাক্তদের মধ্যে সিলেটের ৩৭ জন, সুনামগঞ্জের ১৩ জন, হবিগঞ্জের ১০ জন ও মৌলভীবাজারের তিনজন রয়েছেন।

সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

এ বিভাগের অন্যান্য খবর

নোটিশ : ডেইলি সিলেটে প্রকাশিত/প্রচারিত সংবাদ, আলোকচিত্র, ভিডিওচিত্র, অডিও বিনা অনুমতিতে ব্যবহার করা বেআইনি -সম্পাদক

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

২০১১-২০১৭

সম্পাদক ও প্রকাশক: খন্দকার আব্দুর রহিম
নির্বাহী সম্পাদক: মারুফ হাসান
অফিস: ব্লু ওয়াটার শপিং সিটি, ৯ম তলা, জিন্দাবাজার, সিলেট।
মোবাইল: ০১৭১২ ৮৮৬ ৫০৩
ই-মেইল: dailysylhet@gmail.com

Developed by: