![]()


স্টাফ রিপোটার :
সিলেটের দুই ল্যাবে ১৪৪ জনের করোনা শনাক্ত হয়েছে। এর মাঝে এমজি ওসমানী মেডিকেল কলেজেই ১২২ জনের করোনা শনাক্ত হয়েছে। আর শাহজালাল বিশ্ববিদ্যালয়ের ল্যাবে ২২ জন রয়েছেন।
ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ১২২ জনের তথ্য নিশ্চিত করেন উপ-পরিচালক ডা. হিমাংশু লাল রায়। তিনি জানান, শুক্রবার ওসমানীর ল্যাবে ৪৭০ জনের নমুনা পরীক্ষা করা হয়। এরমধ্যে ১২২ জনের করোনা শনাক্ত হয়। ওসমানীর আরটি-পিসিআর ল্যাবে ২১৭ টি নমুনা গ্রহণ করা হলেও পূর্বে সংরক্ষিত কিছু নমুনাসহ মোট ৪৭০ টি নমুনা পরীক্ষা করা হয় বলে জানান তিনি। এটা সিলেটের একদিনের সর্বাধিক সংখ্যক টেস্ট এবং সর্বোচ্চ শনাক্ত।
এদিকে, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের আরটি-পিসিআর ল্যাবে আরো ২২ জনের শরীরে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। আক্রান্তদের সবাই সুনামগঞ্জ জেলার বাসিন্দা। শাবির জেনেটিক্স ইঞ্জিনিয়ারিং এন্ড বায়োটেকনোলজি (জিইবি) বিভাগের সহকারি অধ্যাপক মো. হাম্মাদুল হক এই তথ্য নিশ্চিত করেছেন ।
তিনি জানান, শুক্রবার শাবির পিসিআর ল্যাবে ১৬০টি নমুনা গ্রহণ করা হয়। পূর্বের সংগ্রহকৃত কিছু মিলিয়ে মোট ১৮৮টি নমুনা পরীক্ষা করে ২২ জনকে করোনা পজিটিভ হিসেবে শনাক্ত করা হয়েছে। নতুন আক্রান্তরা সবাই সুনামগঞ্জ জেলার বাসিন্দা। এ নিয়ে সুনামগঞ্জে আক্রান্ত রোগীর সংখ্যা ৯৩২ জন।