সর্বশেষ আপডেট : ৪ ঘন্টা আগে
রবিবার, ১৬ অগাস্ট ২০২৬ খ্রীষ্টাব্দ | ১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ |

DAILYSYLHET

সিলেট যুবদলের সদস্য সচিব মকসুদ গ্রেফতার


সিলেট জেলা যুবদলের সদস্য সচিব মকসুদ আহমদকে গ্রেফতার করেছে র‌্যাব। সোমবার সন্ধ্যায় নগরীর দক্ষিণ সুরমার খোজার খলা মারকার্জ পয়েন্ট থেকে র‌্যাবের একটি দল তাকে গ্রেফতার করে নিয়ে যায়।
সিলেট জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আলী আহমদ জানিয়েছেন, ছাত্রদলের কেন্দ্রীয় নেতারা সাংগঠনিক সফরে সিলেটে এসেছেন। তাদের নিয়ে মকসুদ আহমদ দক্ষিণ সুরমা ছাত্রদলের একটি অনুষ্ঠানে ছিলেন। সেখান থেকে ফেরার পথে নগরীর খোজার খলা মারকার্জ পয়েন্ট থেকে র‌্যাব সদস্যরা তাকে তুলে নিয়ে যায়।
র‌্যাব-৯ এর সহকারী পুলিশ সুপার নাহিদ হাসান বলেন, মকসুদের বিরুদ্ধে একাধিক মামলায় গ্রেফতারি পরোয়ানা রয়েছে। মকসুদকে দক্ষিণ সুরমা থানায় হস্তান্তর করা হবে। পরে পুলিশ আদালতে হাজির করবে তাকে।
মকসুদ যুবদলের দায়িত্ব পাওয়ার আগে সিলেট জেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক ছিলেন। তার বাড়ি সিলেটের দক্ষিণ সুরমা উপজেলায়।

সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

এ বিভাগের অন্যান্য খবর

নোটিশ : ডেইলি সিলেটে প্রকাশিত/প্রচারিত সংবাদ, আলোকচিত্র, ভিডিওচিত্র, অডিও বিনা অনুমতিতে ব্যবহার করা বেআইনি -সম্পাদক

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

২০১১-২০১৭

সম্পাদক ও প্রকাশক: খন্দকার আব্দুর রহিম
নির্বাহী সম্পাদক: মারুফ হাসান
অফিস: ব্লু ওয়াটার শপিং সিটি, ৯ম তলা, জিন্দাবাজার, সিলেট।
মোবাইল: ০১৭১২ ৮৮৬ ৫০৩
ই-মেইল: dailysylhet@gmail.com

Developed by: