![]()


দিরাই (সুনামগঞ্জ) প্রতিনিধি:
সুনামগঞ্জের দিরাই উপজেলার ভাটিপাড়া ইউনিয়ন পরিষদের আসন্ন নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থী নিয়াজ মাহমুদ রিপনের প্রতি সমর্থন জানিয়েছেন শরিফপুর গ্রামের বাসিন্দারা। তাঁকে বিজয়ী করতে ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেছেন তাঁরা।
এ উপলক্ষে সোমবার (১২ অক্টোবর) রাতে ভাটিপাড়া ইউনিয়নের শরিফপুর গ্রামে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। ভাটিপাড়া ইউনিয়ন বিএনপির সভাপতি ও চেয়ারম্যান প্রার্থী নিয়াজ মাহমুদ রিপনের বাড়িতে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন গ্রামের প্রবীণ মুরব্বি ছাদিকুর রহমান চৌধুরী। সভা পরিচালনা করেন ফুয়াদ হাসান।
সভায় বক্তব্য দেন শরিফপুর গ্রামের মুরব্বি মাহমুদুল হাসান সেজু, আব্দুল আলেক, মাওলানা আব্দুর রউফ, আব্দুল কাহার, মো. জিতু মিয়া (মাস্টার), আবুল হুসেন, রেসকু মিয়া, আফরোজ মিয়া, কার্তিক পাল, মাওলানা এনামুল হক, ইউপি সদস্য সুমিত পাল ও জাকির হোসেনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।
বক্তারা বলেন, ভাটিপাড়া ইউনিয়নের উন্নয়নে যোগ্য ও পরীক্ষিত নেতৃত্ব প্রয়োজন। এ লক্ষ্য সামনে রেখে তাঁরা নিয়াজ মাহমুদ রিপনের পক্ষে ঐক্যবদ্ধভাবে কাজ করার সিদ্ধান্ত নিয়েছেন।
সভায় উপস্থিত শরিফপুর গ্রামের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ নিয়াজ মাহমুদ রিপনের প্রতি সমর্থন জানান এবং তাঁকে নির্বাচনে বিজয়ী করতে একযোগে কাজ করার অঙ্গীকার করেন।