সর্বশেষ আপডেট : ৭ ঘন্টা আগে
বুধবার, ২৮ অক্টোবর ২০২৬ খ্রীষ্টাব্দ | ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ |

DAILYSYLHET

সিলেটে নিষিদ্ধ ছাত্রলীগের দুই কর্মী গ্রেপ্তার

স্টাফ রিপোর্টার ::

সিলেট নগরীতে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের ব্যানারে মিছিল করার সময় দুইজনকে গ্রেপ্তার করেছে কোতোয়ালী মডেল থানা পুলিশ।

সিলেট মহানগর পুলিশের (এসএমপি) মিডিয়া সেলের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, বুধবার (২৮ অক্টোবর) সকাল আনুমানিক ৬টা ৫ মিনিটে নগরীর কুমারপাড়ার ঝর্ণারপাড় এলাকার ৯০ নম্বর স্থানে অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়। এ সময় উপস্থিত স্থানীয় লোকজন পুলিশকে সহায়তা করেন।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন জয়নন্দ পুরকায়স্থ অর্নব (২৭) ও রানা আলী মাসুদ রানা (২৩)। পুলিশের বিজ্ঞপ্তি অনুযায়ী, অর্নব জকিগঞ্জ উপজেলা ছাত্রলীগের সাবেক সহসভাপতি এবং বর্তমানে সিলেট মহানগর ছাত্রলীগের সদস্য। তাঁর বাড়ি সিলেটের জকিগঞ্জ উপজেলার ব্রাহ্মণগ্রামে। বর্তমানে তিনি নগরীর পূর্ব জিন্দাবাজারের সারদা ভবনে বসবাস করতেন।

অপর গ্রেপ্তার ব্যক্তি রানা আলী মাসুদ রানার বাড়ি সিলেটের এয়ারপোর্ট থানাধীন সাহেবেরবাজার এলাকার দেবাইবহর-বরাইটিল্লায়। বর্তমানে তিনি নগরীর নয়াসড়কের আল হেলাল-১৬, শিমুল মিয়ার বাসায় বসবাস করতেন।

পুলিশ জানায়, এ সময় তাঁদের একজনের হেফাজত থেকে ‘বাংলাদেশ ছাত্রলীগ সিলেট মহানগরের পূর্ণাঙ্গ কমিটিকে স্বাগত জানিয়ে আনন্দ মিছিল’ লেখা একটি ব্যানার জব্দ করা হয়।

এসএমপির বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, গ্রেপ্তার দুজনকে ফৌজদারি কার্যবিধির ৫৪ ধারায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে সোপর্দ করা হয়েছে। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।

সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

এ বিভাগের অন্যান্য খবর

নোটিশ : ডেইলি সিলেটে প্রকাশিত/প্রচারিত সংবাদ, আলোকচিত্র, ভিডিওচিত্র, অডিও বিনা অনুমতিতে ব্যবহার করা বেআইনি -সম্পাদক

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

২০১১-২০১৭

সম্পাদক ও প্রকাশক: খন্দকার আব্দুর রহিম
নির্বাহী সম্পাদক: মারুফ হাসান
অফিস: ব্লু ওয়াটার শপিং সিটি, ৯ম তলা, জিন্দাবাজার, সিলেট।
মোবাইল: ০১৭১২ ৮৮৬ ৫০৩
ই-মেইল: dailysylhet@gmail.com

Developed by: