সর্বশেষ আপডেট : ১ ঘন্টা আগে
শুক্রবার, ২ অক্টোবর ২০২৬ খ্রীষ্টাব্দ | ১৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ |

DAILYSYLHET

ভিসি পরিবর্তন মানছেন না শিক্ষার্থীরা, অচল চুয়েটে বিক্ষোভ অব্যাহত

ডেইলি সিলেট ডেস্ক ::

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (চুয়েট) সাবেক উপাচার্য অধ্যাপক ড. আবু সাদাত মুহাম্মদ সায়েমকে পুনর্বহালের দাবিতে টানা ১১ দিন ধরে সর্বাত্মক শাটডাউন কর্মসূচি পালন করছেন শিক্ষার্থীরা। এই আন্দোলনের ধারাবাহিকতায় শুক্রবার (২ অক্টোবর) জুমার নামাজের পর ক্যাম্পাসে বিশাল বিক্ষোভ মিছিল করেছেন তারা।

মিছিল থেকে সাবেক উপাচার্যকে স্বপদে ফিরিয়ে আনার দাবিতে মুহুর্মুহু স্লোগান দেওয়া হয়। টানা কয়েক দিন ধরে ক্লাস-পরীক্ষা বর্জন, প্রশাসনিক ভবনে তালা ঝুলিয়ে অবস্থান ধর্মঘটসহ নানা কর্মসূচি পালন করে আসছেন ক্ষুব্ধ শিক্ষার্থীরা।

জানা যায়, গত ২৭ জুলাই চুয়েটের উপাচার্য হিসেবে নিয়োগ পেয়েছিলেন অধ্যাপক ড. আবু সাদাত মুহাম্মদ সায়েম। কিন্তু মাত্র ৫৬ দিন দায়িত্ব পালনের পর তাকে সরিয়ে গত ২১ সেপ্টেম্বর খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) অধ্যাপক ড. শেখ শরীফুল আলমকে নতুন উপাচার্য হিসেবে নিয়োগ দেওয়া হয়।

এই আকস্মিক সিদ্ধান্তের প্রতিবাদে ২১ সেপ্টেম্বর রাত থেকেই বিক্ষোভে ফেটে পড়েন শিক্ষার্থীরা এবং পরদিন ২২ সেপ্টেম্বর থেকে ক্যাম্পাসে সর্বাত্মক শাটডাউন শুরু করেন। এই সিদ্ধান্তের প্রতিবাদে তারা ইতোমধ্যে মশাল মিছিল, লাল কার্ড প্রদর্শন, প্রতীকী প্রশ্নযাত্রা, মুখোশ মিছিল, প্রতিবাদী কনসার্ট, আলোকচিত্র প্রদর্শনী এবং চোখে কালো কাপড় বেঁধে অভিনব প্রতিবাদ জানিয়েছেন।

শিক্ষার্থীদের এই চলমান আন্দোলনের সঙ্গে একাত্মতা প্রকাশ করে বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি, কর্মকর্তা ও কর্মচারীরাও কর্মবিরতি এবং অবস্থান কর্মসূচি পালন করছেন। বৃহস্পতিবার তারাও উপাচার্য ভবনের সামনে অবস্থান নেন।

শিক্ষক-শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারীদের এই সম্মিলিত আন্দোলনের ফলে চুয়েটের সব ধরনের একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম কার্যত পুরোপুরি অচল হয়ে পড়েছে। শিক্ষার্থীরা স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন, সাবেক উপাচার্য অধ্যাপক সায়েমকে পুনরায় স্বপদে বহাল না করা পর্যন্ত তাদের এই আন্দোলন অব্যাহত থাকবে।

সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

এ বিভাগের অন্যান্য খবর

নোটিশ : ডেইলি সিলেটে প্রকাশিত/প্রচারিত সংবাদ, আলোকচিত্র, ভিডিওচিত্র, অডিও বিনা অনুমতিতে ব্যবহার করা বেআইনি -সম্পাদক

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

২০১১-২০১৭

সম্পাদক ও প্রকাশক: খন্দকার আব্দুর রহিম
নির্বাহী সম্পাদক: মারুফ হাসান
অফিস: ব্লু ওয়াটার শপিং সিটি, ৯ম তলা, জিন্দাবাজার, সিলেট।
মোবাইল: ০১৭১২ ৮৮৬ ৫০৩
ই-মেইল: dailysylhet@gmail.com

Developed by: