সর্বশেষ আপডেট : ২ ঘন্টা আগে
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬ খ্রীষ্টাব্দ | ২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ |

DAILYSYLHET

বড়লেখায় চোলাইমদসহ দুইজন ও নারী-শিশু নির্যাতন মামলায় একজন গ্রেপ্তার

বড়লেখা প্রতিনিধি::

মৌলভীবাজারের বড়লেখায় পৃথক অভিযানে ১৭ লিটার দেশীয় তৈরি চোলাইমদসহ দুইজন এবং নারী ও শিশু নির্যাতন দমন আইনের মামলায় এজাহারনামীয় এক আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার (১৬ সেপ্টেম্বর) ও বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) পৃথক অভিযানে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন—বড়লেখা উপজেলার মহদিকোনা গ্রামের মৃত দছির আলীর ছেলে বদরুল ইসলাম (৩৫) এবং একই গ্রামের সিরাজ মিয়ার ছেলে সাইফুল ইসলাম (২৮)।

পুলিশ জানায়, বড়লেখা থানা পুলিশের অভিযানে তাদের কাছ থেকে ১৭ লিটার দেশীয় তৈরি চোলাইমদ উদ্ধার করা হয়। এ ঘটনায় বড়লেখা থানায় ১৬ সেপ্টেম্বর মামলা নম্বর-১৫, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮-এর ৩৬(১) সারণির ২৪(খ) ধারায় মামলা করা হয়েছে।

অপর এক অভিযানে নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০০০-এর ৯(খ) ধারায় দায়ের করা মামলার এজাহারনামীয় আসামি মাহদি হাসান (১৯)কে গ্রেপ্তার করা হয়। তিনি বড়লেখা উপজেলার পাকশাইল গ্রামের আব্দুর রবের ছেলে। এ ঘটনায় বড়লেখা থানায় ১৭ সেপ্টেম্বর মামলা নম্বর-১৬ দায়ের করা হয়েছে।

পুলিশ জানায়, গ্রেপ্তার তিন আসামিকেই বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) যথাযথ পুলিশ স্কটের মাধ্যমে আদালতে পাঠানো হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

এ বিভাগের অন্যান্য খবর

নোটিশ : ডেইলি সিলেটে প্রকাশিত/প্রচারিত সংবাদ, আলোকচিত্র, ভিডিওচিত্র, অডিও বিনা অনুমতিতে ব্যবহার করা বেআইনি -সম্পাদক

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

২০১১-২০১৭

সম্পাদক ও প্রকাশক: খন্দকার আব্দুর রহিম
নির্বাহী সম্পাদক: মারুফ হাসান
অফিস: ব্লু ওয়াটার শপিং সিটি, ৯ম তলা, জিন্দাবাজার, সিলেট।
মোবাইল: ০১৭১২ ৮৮৬ ৫০৩
ই-মেইল: dailysylhet@gmail.com

Developed by: