সর্বশেষ আপডেট : ১ ঘন্টা আগে
মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬ খ্রীষ্টাব্দ | ৩১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ |

DAILYSYLHET

বড়লেখায় ভারতীয় গরু ও দেশীয় মদসহ গ্রেপ্তার ৪

বড়লেখা (মৌলভীবাজার) প্রতিনিধি:

মৌলভীবাজারের বড়লেখায় পৃথক অভিযান চালিয়ে ভারতীয় চারটি গরু ও ৪০ লিটার দেশীয় তৈরি মদ উদ্ধার করেছে পুলিশ। এ সময় চারজনকে গ্রেপ্তার করা হয়েছে।

পুলিশ জানায়, সোমবার (১৪ সেপ্টেম্বর) গোপন সংবাদের ভিত্তিতে বড়লেখা থানা পুলিশের একটি দল বড়লেখা হাজীগঞ্জ বাজারের গরুর হাটসংলগ্ন রেললাইনের পূর্ব পাশে অভিযান চালায়। এ সময় পুলিশের ধাওয়া খেয়ে চোরাকারবারিরা চারটি ভারতীয় ষাঁড় বাছুর ফেলে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। পরে পুলিশ শাহিন আহমদ (১৯) ও আফজাল হোসেন (২০) নামে দুজনকে গ্রেপ্তার এবং চারটি গরু উদ্ধার করে। উদ্ধার করা গরুগুলোর আনুমানিক মূল্য ২ লাখ ৩৫ হাজার টাকা।

গ্রেপ্তার শাহিন আহমদ বড়লেখা উপজেলার বিওসি কেছরীগুল (ডিমাই) এলাকার আব্দুল আজিজ বচুর ছেলে এবং আফজাল হোসেন একই এলাকার আব্দুল হান্নানের ছেলে। পুলিশের দাবি, এ সময় আরও ৫-৬ জন গরু নামিয়ে পিকআপযোগে পালিয়ে যায়।

এ ঘটনায় বড়লেখা থানায় ১৪ সেপ্টেম্বর বিশেষ ক্ষমতা আইনের ২৫(বি)(১)(বি)/২৫-ডি ধারায় মামলা হয়েছে।

অন্যদিকে, একই রাতে গোপন সংবাদের ভিত্তিতে বড়লেখা থানাধীন দক্ষিণভাগ গুলিস্তান এলাকায় অভিযান চালায় পুলিশ। পুলিশের ভাষ্য অনুযায়ী, একটি সিএনজিচালিত অটোরিকশাযোগে দেশীয় তৈরি মদ দক্ষিণভাগ বাজারের দিকে নেওয়া হচ্ছিল। পরে ডেফল গাছের নিচে অভিযান চালিয়ে ৪০ লিটার দেশীয় তৈরি মদ ও মদ পরিবহনে ব্যবহৃত একটি সিএনজি অটোরিকশা উদ্ধার করা হয়। উদ্ধার করা মদের আনুমানিক মূল্য ২৪ হাজার টাকা এবং সিএনজির মূল্য প্রায় ৫ লাখ টাকা।

এ ঘটনায় রাজিব রবি দাস (২৬) ও রাজু রবিদাস (২৬) নামে দুজনকে গ্রেপ্তার করা হয়। রাজিব রবি দাস বড় ময়দান এলাকার মৃত বিদ্যাধর রবি দাসের ছেলে এবং রাজু রবিদাস একই এলাকার হিরা লাল রবিদাসের ছেলে। পুলিশের দাবি, এ সময় তাদের সঙ্গে থাকা আরও একজন পালিয়ে যায়।

এ ঘটনায় ১৫ সেপ্টেম্বর বড়লেখা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৬(১) সারণির ২৪(খ)/৩৮/৪১ ধারায় মামলা করা হয়েছে।

বড়লেখা থানার অফিসার ইনচার্জ জানান, উদ্ধার করা মালামাল ও গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। মাদক ও চোরাচালান নির্মূলে বড়লেখা থানার অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

এ বিভাগের অন্যান্য খবর

নোটিশ : ডেইলি সিলেটে প্রকাশিত/প্রচারিত সংবাদ, আলোকচিত্র, ভিডিওচিত্র, অডিও বিনা অনুমতিতে ব্যবহার করা বেআইনি -সম্পাদক

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

২০১১-২০১৭

সম্পাদক ও প্রকাশক: খন্দকার আব্দুর রহিম
নির্বাহী সম্পাদক: মারুফ হাসান
অফিস: ব্লু ওয়াটার শপিং সিটি, ৯ম তলা, জিন্দাবাজার, সিলেট।
মোবাইল: ০১৭১২ ৮৮৬ ৫০৩
ই-মেইল: dailysylhet@gmail.com

Developed by: