সর্বশেষ আপডেট : ৪ ঘন্টা আগে
বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর ২০২৬ খ্রীষ্টাব্দ | ১৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ |

DAILYSYLHET

জুড়ীতে বিজিবির অভিযানে ভারতীয় অবৈধ মোটরসাইকেল জব্দ

বড়লেখা প্রতিনিধি :

মৌলভীবাজারের জুড়ী উপজেলার ফুলতলা ইউনিয়নের সীমান্তবর্তী মধুরঘাট এলাকায় অভিযান চালিয়ে একটি অবৈধ ভারতীয় মোটরসাইকেল জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। মঙ্গলবার (১ সেপ্টেম্বর) বিকেলে রাজকী বিওপির টহল দল এ অভিযান পরিচালনা করে।

বিজিবি জানায়, এসআইপি সদস্য নায়েক মো. আনোয়ারের গোপন সংবাদের ভিত্তিতে ফুলতলা রাজকী বিওপির টহল কমান্ডার নায়েব সুবেদার আল আমিন চৌধুরীর নেতৃত্বে চার সদস্যের একটি দল মধুরঘাট এলাকায় অভিযান চালায়। এ সময় সীমান্তের মেইন পিলার ১৮৩১ থেকে প্রায় ৩০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে রাজকী চা বাগান এলাকায় পরিত্যক্ত ও মালিকবিহীন অবস্থায় মোটরসাইকেলটি উদ্ধার করা হয়।

পরে মোটরসাইকেলটি জব্দ করা হয়। বিজিবির হিসাবে এর সিজার মূল্য আনুমানিক ৫ লাখ টাকা।

বিজিবি-৫২ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আতাউর রহমান সুজন জানান, জব্দ করা মোটরসাইকেলটি সংশ্লিষ্ট বিভাগে হস্তান্তরের প্রক্রিয়া চলছে। সীমান্ত দিয়ে সব ধরনের অবৈধ চোরাচালান রোধে বিজিবির এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

এ বিভাগের অন্যান্য খবর

নোটিশ : ডেইলি সিলেটে প্রকাশিত/প্রচারিত সংবাদ, আলোকচিত্র, ভিডিওচিত্র, অডিও বিনা অনুমতিতে ব্যবহার করা বেআইনি -সম্পাদক

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

২০১১-২০১৭

সম্পাদক ও প্রকাশক: খন্দকার আব্দুর রহিম
নির্বাহী সম্পাদক: মারুফ হাসান
অফিস: ব্লু ওয়াটার শপিং সিটি, ৯ম তলা, জিন্দাবাজার, সিলেট।
মোবাইল: ০১৭১২ ৮৮৬ ৫০৩
ই-মেইল: dailysylhet@gmail.com

Developed by: