![]()


বড়লেখা প্রতিনিধি ::
বড়লেখা সরকারি ডিগ্রি কলেজের অবসরপ্রাপ্ত অধ্যক্ষ মো. নিয়াজ উদ্দীন সিলেট নগরীর গ্রীনহিল স্টেট কলেজের অধ্যক্ষ পদে যোগদান করেছেন।
সোমবার (১ সেপ্টেম্বর) সকালে নগরীর শিবগঞ্জ ফরহাদ খাঁ পুল এলাকায় কলেজ ক্যাম্পাসে তিনি নতুন দায়িত্বে যোগ দেন। এ সময় কলেজ পরিচালনা কমিটির সভাপতি মিশু দেবনাথ, সাবেক সভাপতি ও পরিচালক পুলিন রায়, সাবেক সভাপতি ও পরিচালক খায়রুল হাছানসহ শিক্ষকরা উপস্থিত ছিলেন।
মো. নিয়াজ উদ্দীন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে বাংলা ভাষা ও সাহিত্য বিষয়ে অনার্স ও মাস্টার্স সম্পন্ন করেন। ১৯৯৩ সালের ২৪ জুন প্রভাষক হিসেবে তাঁর কর্মজীবন শুরু হয়। ২০১৫ সালের ১ নভেম্বর সহকারী অধ্যাপক পদে পদোন্নতি পান।
২০২৩ সালের ২ নভেম্বর থেকে ২০২৫ সালের ৫ নভেম্বর পর্যন্ত তিনি বড়লেখা সরকারি ডিগ্রি কলেজের অধ্যক্ষ হিসেবে দায়িত্ব পালন করেন।
শিক্ষাজীবনের পাশাপাশি সাহিত্যচর্চার সঙ্গেও যুক্ত রয়েছেন নিয়াজ উদ্দীন। তিনি সিলেটের লিটল ম্যাগাজিন ‘ভাস্কর’-এর সম্পাদনা সহযোগী এবং সিলেট সাহিত্য পরিষদের কার্যকরী সদস্য।
নতুন দায়িত্ব পালনে সবার দোয়া ও সহযোগিতা কামনা করেছেন মো. নিয়াজ উদ্দীন। এদিকে ভাস্কর সম্পাদক ও সিলেট সাহিত্য পরিষদের সভাপতি কবি পুলিন রায় তাঁকে অভিনন্দন জানিয়েছেন।