সর্বশেষ আপডেট : ৮ ঘন্টা আগে
বুধবার, ১৯ অগাস্ট ২০২৬ খ্রীষ্টাব্দ | ৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ |

DAILYSYLHET

দিরাইয়ে ফ্যামিলি কার্ডের জনবল নিয়োগে অনিয়মের অভিযোগ, ইউএনওর অপসারণ দাবি

দিরাই (সুনামগঞ্জ) প্রতিনিধি:

ফ্যামিলি কার্ড শুমারির মাঠপর্যায়ে অস্থায়ী ভিত্তিতে তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজার নিয়োগে অনিয়ম ও স্বজনপ্রীতির অভিযোগ তুলে সুনামগঞ্জের দিরাই উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সনজীব সরকারের পদত্যাগ ও অপসারণের দাবিতে অবস্থান কর্মসূচি পালন করেছে উপজেলা, পৌর ও কলেজ ছাত্রদল।

মঙ্গলবার (১৮ আগস্ট) দিরাই উপজেলা শহীদ মিনার প্রাঙ্গণে এ অবস্থান কর্মসূচি অনুষ্ঠিত হয়।

কর্মসূচিতে ছাত্রদলের নেতাকর্মীরা অভিযোগ করেন, সম্প্রতি সম্পন্ন ফ্যামিলি কার্ড শুমারির জনবল নিয়োগে নিয়মনীতি উপেক্ষা করে অনিয়ম ও স্বজনপ্রীতি করা হয়েছে। তাদের দাবি, নিয়োগ প্রক্রিয়ায় সাবেক ছাত্রলীগের নেতাকর্মীদের অগ্রাধিকার দেওয়া হয়েছে।

দিরাই ডিগ্রি কলেজ ছাত্রদলের সাবেক আহ্বায়ক সালমান মিয়া বলেন, ফ্যামিলি কার্ড শুমারির মতো গুরুত্বপূর্ণ কার্যক্রমে নিয়োগ প্রক্রিয়ায় স্বচ্ছতা ও নিরপেক্ষতা নিশ্চিত করা প্রয়োজন ছিল। কিন্তু এখানে অনিয়ম ও দলীয়করণের অভিযোগ উঠেছে। তিনি অভিযোগগুলোর সুষ্ঠু তদন্ত এবং দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানান।

অবস্থান কর্মসূচিতে ছাত্রদলের নেতাকর্মীরা উপজেলা নির্বাহী কর্মকর্তার অপসারণ এবং বিতর্কিত প্রক্রিয়ায় নিয়োগ পাওয়া ব্যক্তিদের নিয়োগ বাতিলের দাবিতে বিভিন্ন স্লোগান দেন। দাবি আদায় না হলে সাধারণ শিক্ষার্থীদের সঙ্গে নিয়ে আরও কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন তারা।

তবে ছাত্রদলের অভিযোগের বিষয়ে দিরাই উপজেলা নির্বাহী কর্মকর্তা সনজীব সরকার বলেন, এ বিষয়ে তিনি কিছুই জানেন না।

অবস্থান কর্মসূচিতে দিরাই উপজেলা ছাত্রদলের আহ্বায়ক আবু হাসান সাজু, সদস্য সচিব তানবির চৌধুরী, কলেজ ছাত্রদলের সাবেক আহ্বায়ক সালমান মিয়া, কলেজ ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক রেজাউল করিমসহ উপজেলা, পৌর ও কলেজ ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

এ বিভাগের অন্যান্য খবর

নোটিশ : ডেইলি সিলেটে প্রকাশিত/প্রচারিত সংবাদ, আলোকচিত্র, ভিডিওচিত্র, অডিও বিনা অনুমতিতে ব্যবহার করা বেআইনি -সম্পাদক

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

২০১১-২০১৭

সম্পাদক ও প্রকাশক: খন্দকার আব্দুর রহিম
নির্বাহী সম্পাদক: মারুফ হাসান
অফিস: ব্লু ওয়াটার শপিং সিটি, ৯ম তলা, জিন্দাবাজার, সিলেট।
মোবাইল: ০১৭১২ ৮৮৬ ৫০৩
ই-মেইল: dailysylhet@gmail.com

Developed by: