সর্বশেষ আপডেট : ১ ঘন্টা আগে
মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬ খ্রীষ্টাব্দ | ৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ |

DAILYSYLHET

দিরাইয়ে গ্রামীণ সড়ক মাস্টারপ্ল্যান প্রণয়ন বিষয়ক কর্মশালা

দিরাই প্রতিনিধি:

সুনামগঞ্জের দিরাইয়ে জিআইএসভিত্তিক গ্রামীণ সড়ক মাস্টারপ্ল্যান প্রণয়ন প্রকল্পের আওতায় গ্রামীণ সড়কের কোর রোড নেটওয়ার্ক, সড়ক অগ্রাধিকার এবং তথ্য যাচাই-বাছাই বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১৭ আগস্ট) সকাল ১১টায় উপজেলা প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) আয়োজিত কর্মশালাটি উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা সনজীব সরকারের সভাপতিত্বে কর্মশালায় আলোচক হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের ভৌগোলিক তথ্য ব্যবস্থা (জিআইএস) বিশেষজ্ঞ মো. আদনান হোসেন।

উপজেলা প্রকৌশলী মো. মিজানুর রহমানের সঞ্চালনায় কর্মশালায় বক্তব্য দেন উপজেলা কৃষি কর্মকর্তা মনোরঞ্জন অধিকারী, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মির্জা মো. আবু ছাইদ, জগদল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হুমায়ুন রশিদ লাভলু, করিমপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান লিটন চন্দ্র দাস, উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা মেরাজুল আশেকিন, উপজেলা উপসহকারী প্রকৌশলী সাগর ইসলাম রিদোয়ান ও মেহেদী হাসান।

এছাড়াও উপস্থিত ছিলেন দিরাই প্রেসক্লাবের সভাপতি জিয়াউর রহমান লিটন, সাধারণ সম্পাদক ইমরান হোসাইন, কোষাধ্যক্ষ সৈদূর রহমান তালুকদার, সাংগঠনিক সম্পাদক উবাইদুল হকসহ উপজেলা এলজিইডির কর্মকর্তা-কর্মচারীরা।

কর্মশালায় দিরাই উপজেলার বিদ্যমান গ্রামীণ সড়ক নেটওয়ার্কের তথ্য যাচাই-বাছাই, গুরুত্বপূর্ণ সড়কগুলোকে কোর রোড নেটওয়ার্কে অন্তর্ভুক্তি এবং প্রয়োজন ও গুরুত্ব বিবেচনায় সড়ক উন্নয়নের অগ্রাধিকার নির্ধারণ নিয়ে আলোচনা করা হয়।

আয়োজকরা জানান, জিআইএসভিত্তিক মাস্টারপ্ল্যানের মাধ্যমে উপজেলার গ্রামীণ সড়ক নেটওয়ার্ক সম্পর্কে নির্ভুল তথ্যভান্ডার তৈরি এবং ভবিষ্যতে পরিকল্পিত ও অগ্রাধিকারভিত্তিক সড়ক উন্নয়ন কার্যক্রম গ্রহণ সহজ হবে।

সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

এ বিভাগের অন্যান্য খবর

নোটিশ : ডেইলি সিলেটে প্রকাশিত/প্রচারিত সংবাদ, আলোকচিত্র, ভিডিওচিত্র, অডিও বিনা অনুমতিতে ব্যবহার করা বেআইনি -সম্পাদক

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

২০১১-২০১৭

সম্পাদক ও প্রকাশক: খন্দকার আব্দুর রহিম
নির্বাহী সম্পাদক: মারুফ হাসান
অফিস: ব্লু ওয়াটার শপিং সিটি, ৯ম তলা, জিন্দাবাজার, সিলেট।
মোবাইল: ০১৭১২ ৮৮৬ ৫০৩
ই-মেইল: dailysylhet@gmail.com

Developed by: