সর্বশেষ আপডেট : ৭ ঘন্টা আগে
বুধবার, ৫ অগাস্ট ২০২৬ খ্রীষ্টাব্দ | ২১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ |

DAILYSYLHET

সিলেট রেঞ্জের ‘শ্রেষ্ঠ ওসি’ দিরাই থানার আমিনুল ইসলাম

দিরাই (সুনামগঞ্জ) সংবাদদাতা :

মামলা দ্রুত নিষ্পত্তি, নিয়মিত মামলার পরোয়ানাভুক্ত আসামি গ্রেপ্তার এবং চোরাচালানকৃত পণ্য উদ্ধারে বিশেষ অবদান রাখায় সিলেট রেঞ্জের শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ (ওসি) নির্বাচিত হয়েছেন সুনামগঞ্জের দিরাই থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আমিনুল ইসলাম।

মঙ্গলবার (৪ আগস্ট) সিলেট রেঞ্জ ডিআইজি কার্যালয়ে অনুষ্ঠিত মাসিক অপরাধ পর্যালোচনা সভায় জুলাই ২০২৬ মাসের সার্বিক কর্মদক্ষতার ভিত্তিতে তাঁকে এ সম্মাননা প্রদান করা হয়। অনুষ্ঠানে সিলেট রেঞ্জের ডিআইজি ড. মো. জিললুর রহমান তাঁর হাতে শ্রেষ্ঠ ওসির সম্মাননা স্মারক ও সনদপত্র তুলে দেন।

পুলিশ সূত্রে জানা গেছে, গত জুলাই মাসে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, মাদক ও চোরাচালানবিরোধী অভিযান জোরদার, পরোয়ানাভুক্ত আসামি গ্রেপ্তার, মামলা দ্রুত নিষ্পত্তি এবং থানা এলাকার সার্বিক নিরাপত্তা নিশ্চিতকরণে উল্লেখযোগ্য সাফল্য অর্জন করায় তিনি এ স্বীকৃতি লাভ করেন।

সম্মাননা গ্রহণের পর প্রতিক্রিয়ায় ওসি মো. আমিনুল ইসলাম বলেন, “এ অর্জন শুধু আমার নয়, দিরাই থানার প্রতিটি পুলিশ সদস্যের সম্মিলিত প্রচেষ্টার ফল। এই সম্মাননা আমাদের আরও দায়িত্বশীল ও পেশাদারিত্বের সঙ্গে জনগণের সেবা দিতে অনুপ্রাণিত করবে।”

তিনি দিরাই উপজেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি বজায় রাখতে সর্বস্তরের জনগণের সহযোগিতা কামনা করেন।

সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

এ বিভাগের অন্যান্য খবর

নোটিশ : ডেইলি সিলেটে প্রকাশিত/প্রচারিত সংবাদ, আলোকচিত্র, ভিডিওচিত্র, অডিও বিনা অনুমতিতে ব্যবহার করা বেআইনি -সম্পাদক

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

২০১১-২০১৭

সম্পাদক ও প্রকাশক: খন্দকার আব্দুর রহিম
নির্বাহী সম্পাদক: মারুফ হাসান
অফিস: ব্লু ওয়াটার শপিং সিটি, ৯ম তলা, জিন্দাবাজার, সিলেট।
মোবাইল: ০১৭১২ ৮৮৬ ৫০৩
ই-মেইল: dailysylhet@gmail.com

Developed by: