সর্বশেষ আপডেট : ৬ ঘন্টা আগে
সোমবার, ৩ অগাস্ট ২০২৬ খ্রীষ্টাব্দ | ১৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ |

DAILYSYLHET

দিরাইয়ে ৫০০ গাছের চারা রোপণ

দিরাই সংবাদদাতা:

জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা, প্রাকৃতিক পরিবেশের ভারসাম্য রক্ষা এবং সবুজ বাংলাদেশ গড়ার লক্ষ্যে সুনামগঞ্জের দিরাই উপজেলায় একযোগে ৫০০টি গাছের চারা রোপণ করা হয়েছে।

সোমবার (৩ আগস্ট) দুপুর ১২টায় উপজেলার ৩ নম্বর রাজানগর ইউনিয়নের কর্নগাঁও-চকবাজার ভায়া গচিয়া সড়কের দুই পাশে পরিবেশ উপযোগী বিভিন্ন প্রজাতির কাঠাল, জাম ও মেহগনি গাছের চারা রোপণের মাধ্যমে এ কর্মসূচির উদ্বোধন করা হয়।

আয়োজকরা জানান, “৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচি”-এর আওতায় এ কার্যক্রম পরিচালিত হয়েছে।

কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দিরাই উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সঞ্জীব সরকার। এছাড়া উপস্থিত ছিলেন উপজেলা প্রকৌশলী মো. মিজানুর রহমান, উপ-সহকারী প্রকৌশলী সাগর ইসলাম রিদোয়ান, ৩ নম্বর রাজানগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জহিরুল ইসলাম জুয়েল,সুনামগঞ্জ জেলা ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক জুনায়েদ মিয়া সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

উদ্বোধনী অনুষ্ঠানে ইউএনও সঞ্জীব সরকার বলেন, “প্রকৃতি ও পরিবেশের ভারসাম্য রক্ষায় গাছ লাগানোর কোনো বিকল্প নেই। দেশব্যাপী বৃহৎ পরিসরে বৃক্ষরোপণ কর্মসূচি বাস্তবায়িত হলে পরিবেশ সংরক্ষণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এবং জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলায় সহায়ক হবে। গচিয়া সড়কের দুই পাশে রোপণ করা এসব গাছ ভবিষ্যতে এলাকার পরিবেশের ভারসাম্য রক্ষা ও সৌন্দর্য বৃদ্ধিতে উল্লেখযোগ্য অবদান রাখবে।” অনুষ্ঠান শেষে অতিথিরা স্থানীয়দের পরিবেশ সংরক্ষণে আরও বেশি করে বৃক্ষরোপণ ও গাছের পরিচর্যার আহ্বান জানান।

সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

এ বিভাগের অন্যান্য খবর

নোটিশ : ডেইলি সিলেটে প্রকাশিত/প্রচারিত সংবাদ, আলোকচিত্র, ভিডিওচিত্র, অডিও বিনা অনুমতিতে ব্যবহার করা বেআইনি -সম্পাদক

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

২০১১-২০১৭

সম্পাদক ও প্রকাশক: খন্দকার আব্দুর রহিম
নির্বাহী সম্পাদক: মারুফ হাসান
অফিস: ব্লু ওয়াটার শপিং সিটি, ৯ম তলা, জিন্দাবাজার, সিলেট।
মোবাইল: ০১৭১২ ৮৮৬ ৫০৩
ই-মেইল: dailysylhet@gmail.com

Developed by: